নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরের শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৬শিক্ষার্থী খেজুরের রস পান করে অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেশমী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীরা জানায়, সকালে স্কুলে আসার পরে ৯টার দিকে ১০/১২ জন শিক্ষার্থী মিলে পাশের একটি জমির কয়েকটি খেজুরের গাছে উঠে রস পেড়ে আনে। এরপর সবাই সেটি পান করে।
এর মধ্যে ৬ জন অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়, একজন বমি করতে থাকে। অসুস্থদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। খেজুরের রসের মধ্যে অন্য কিছু ছিলো কিনা তা শিক্ষার্থীরা জানে না, তবে রস পান করা কয়েকজন সুস্থ্য আছে। অসুস্থরা সবাই শাহাবাদ, দলজিতপুরের বাসিন্দা ও শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক ডা. রেশমী খাতুন জানান, শিক্ষার্থীরা বিষক্রিয়ায় অসুস্থ্য হয়ে পড়েছে, মাত্রা বেশি না হওয়ায় তাদের ওয়াশ করার প্রয়োজন পড়েনি। একজন বমি করেছে, তাদের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
শিরোনাম:
- ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
- চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
- যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
- মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চৌগাছায় ইয়াবাসহ আটক ২
- সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
- যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
- সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
