Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৮, ২০২৪

নড়াইলে বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরীদের পদযাত্রা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও অভিভাবকদের সমন্বয়ে বিভিন্ন প্লাকার্ড সহযোগে পদযাত্রা, পথসভা ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর,নড়াইলের আয়োজনে সদর উপজেলার দেবভোগ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয়ের মাঠ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরদের একটি পথনাটক ও বাল্যবিয়ে প্রতিরোধের উপর আলোচনা সভা হয়।

আলোচসা সভায় নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিয়ের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশিরভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনই। বাল্যবিয়ে, যৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা-এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সবার সচেতনতা।

এ সময় দেবভোগ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিশর কান্তি রায়, প্রধান শিক্ষক কৃষ্ণ বিশ্বাস ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.