নড়াইল প্রতিনিধি
নড়াইলে মাসব্যাপি অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। এছাড়া গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেন।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল, প্রশিক্ষক রজিবুল ইসলামসহ অনেকে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিরোনাম:
- যশোরে নাশকতা মামলায় আটক ৩
- যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
- যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
- সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
- অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
- সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
- যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
- লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার