Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত চাষিরা

banglarbhoreBy banglarbhoreJanuary 30, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সৈয়দ রুবেল, নড়াইল প্রতিনিধি
নড়াইলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হয়েছে সরিষার। সরিষা ঘরে তোলার আগেই মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় ও বাইরের এলাকা থেকে আসা চাষীরা। নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলার বিভিন্ন মাঠে শতাধিক চাষি মধু সংগ্রহ করছেন। শীতের এই মওসুমে মাঠজুড়ে যেমন থাকে হলুদ সরিষা তেমনি এই সরিষা ফুল থেকে মধু আহরণ। বছরের এই সময়ে মোটাদাগের মধু সংগ্রহের মওসুম।
জানা গেছে বড় খামারীরা এই মওসুমে ৮ থেকে ১০ টন মধু সংগ্রহ করবেন এবং মাঝারী বা ছোট খামারীরা ২ থেকে ৫ টন পযর্ন্ত মধু সংগ্রহের আশা করছেন। বিস্তীর্ণ সরিষা মাঠের পাশেই বসানো হয়েছে মৌচাষের বাক্স। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে ফিরে আসছে, এই দৃশ্য এখন সরিষা ক্ষেতের সবজায়গায়। মধু সংগ্রহ করতে আসা চাষীরা জানান, আবহওয়া ভালো থাকলে আশানুরুপ মধু সংগ্রহ করতে পারবেন ।
নড়াইল সদরের রঘুনাথপুর গ্রামের খামারী মোহাম্মাদ নাছির উদ্দিন জানান, আমরা অনেকেই মধু সংগ্রহ করি ইতোমধ্যে আমরা ১ মণ মধু সংগ্রহ করেছি। মধুচাষে আমরা যথেষ্ট লাভবান হচ্ছি। এছাড়া মধু চাষের ফলে সরিষার ফলন বৃদ্ধি পায় এবং পোকা মাকড় আক্রমণ কম হয়।
মাগুরা জেলা থেকে আসা সাইফুল ইসলাম নামে এক খামারী তুলারামপুর মিতনা মাঠে ২শত মধুর বাক্স স্থাপন করেছেন। তিনি জানান, এ মওসুমে আমাদের ২শত বাক্স আছে আমরা আশা করছি ৪ টন মধু পাব।
উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, আমরা মধু চাষিদের সরিষার জমিতে মধু সংগ্রহের উৎসাহিত করে থাকি। এর ফলে সরিষার পরগায়ন যেমন ভালো হয়, এতে করে তেলের উৎপাদনও বাড়ে। মধুর বাজার মুল্য ভালো হওয়ায় চাষিরাও লাভবান হবে।
নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, নড়াইল জেলায় এ বছর ১২ হাজার ৮শ’ ৮৮ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। প্রায় একশ মৌচাষি এখান থেকে ১শ’ টন মধু আহরণ করতে পারবেন। সরিষা ক্ষেতে মধু বাক্স স্থাপনের ফলে সরিষার ফলন ১০ থেকে ১৫ ভাগ বৃদ্ধি পাবে। যা আর্থ সামাজিক উন্নয়নে এবং পুষ্টিতে বিশেষ অবদান রাখবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.