Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১২, ২০২৫

‘নতুন ভ্যাটের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে’

ব্যবসায়ীদের সাথে যশোর চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের সভা
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১২, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ রোববার রাত ৮টার দিকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে সভা করেছেন। আগামী ২১ জানুয়ারি যশোরের অর্থনৈতিক সমস্যা ও সংকট নিয়ে সেমিনারের অংশ হিসেবে এই সভা চেম্বার ভবনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সম্পাদক তানভিরুল ইসরাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ শাহজাহান আলী খোকন, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, যশোর জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়, সিটিপ্লাজা দোকান মালিক সমিতির সভাপতি শফিকুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সুজন, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদ ডিএইচ দিলশান প্রমুখ।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সরকার হঠাৎ করেই শত পণ্যের ভ্যাট বাড়িয়েছে। যা মরার উপর খাঁড়ার ঘা হয়েছে। এমনিতে ব্যবসার অবস্থা ভালো না, তার ওপর নতুন করে ১৫ শতাংশ ভ্যাট যোগ হলে ব্যবসা বন্ধ করা ছাড়া আর কোন উপায় থাকবেনা। ইতিমধ্যে কাস্টম কর্মকর্তারা দোকানে এসে নতুন ভ্যাট আরোপের কথা বলে গেছেন। আমরা বলতে চাই নতুন করে আর ভ্যাট বাড়ানো আমাদের পক্ষে সম্ভব হবেনা। প্রয়োজনে সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। সরকার ভ্যাটের আওতা না বাড়িয়ে যারা ভ্যাট দিয়ে থাকেন নিয়মিত, তাদেরকে চেপে ধরছেন।

যশোর শহরে কমপক্ষে ৫০টি রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে। অথচ কাস্টমস সবার কাছে যাচ্ছেনা। সড়কগুলোর পাশে অস্থায়ীভাবে খাবার বিক্রি হচ্ছে। তারা ভ্যাট ছাড়াই কম দামে খাবার বিক্রির কারণে প্রকৃত ভ্যাটধারী ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।

সভায় বড় বাজারের ব্যবসায়ীরা জানান, বিগত সরকারের সময়ে পুলিশ এসে আমাদের অনেক অত্যাচার করেছে। চাঁদা নিয়েছে। আবারও তারা চাঁদা তুলতে মরিয়া হয়ে ওঠেছে। গাড়িখানায় পুলিশের জায়গায় সারা বছর ধরে মেলার নামে নিম্নমানের পণ্য বিক্রি করা হচ্ছে। যে কারণে ঈদের সময় বড় বাজার, কালেক্টরেট, সিটি প্লাজার কাপড় ব্যবসায়ীরা প্রতিনিয়ত ক্ষতির শিকার হচ্ছেন। এই মেলা বন্ধ করতে হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.