Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১১, ২০২৪

নলতা কলেজ অধ্যক্ষের পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস দাবিতে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

রোববার সকালে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অধ্যক্ষের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সাবুর আলীর মাধ্যমে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর আন্দোলনের সমন্বয়কসহ অর্ধ শতাধিক শিক্ষার্থীর স্বাক্ষরকৃত লিখিত আবেদন জমা দেয়া হয়।

ওই আবেদনে দুর্নীতিবাজ ও নিয়োগ ব্যবসায়ী অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের পদত্যাগ ও অধ্যক্ষের সকল অপকর্মের দোসর অফিস সহকারী দীপক কুমার পালের অপসারণের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন সমন্বয়কবৃন্দ। এছাড়াও অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের দুর্নীতি সম্বলিত একটি লিফলেট বিতরণ করেন তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয়ক যথাক্রমে জাহিদ হোসেন, আজমীর হোসেন, শাহারিয়ার হোসেন, মোজাহিদুল আলম, মেহেরাব, মারুফ হোসেন প্রমুখ। এছাড়াও শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক (দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ) সাবুর আলী, সহকারী অধ্যাপক ফারুক হোসেন, মাহমুদুন্নবী খান, আব্দুল মজিদ প্রমুখ।

এ ব্যাপারে অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আবুল ফজল মোহাম্মদ বাপীর কাছে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন থেকে উত্থাপিত দাবির বিষয়ে জানতে পেরেছি। জরুরি ভিত্তিতে ম্যানেজিং কমিটির সদস্যদের ডেকে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.