Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নারীর কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিলেন কালীগঞ্জের দন্ত চিকিৎসক ফিরোজ!

banglarbhoreBy banglarbhoreFebruary 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ প্রতিনিধি
কালীগঞ্জের বহুলালোচিত ফিরোজ ডেন্টালের চিকিৎসক ফিরোজ হোসেনের বিরুদ্ধে দেড় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন এক নারী। ভুক্তভোগী ওই নারী চিকিৎসকের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই নারী শহরের মধুগঞ্জ বাজার ঢাকালে পাড়াবাসী
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দন্ত চিকিৎসক ফিরোজ হোসেনের বাড়িতে ভাড়া থাকাকালীন স্বামীর অনুপস্থিতিতে নানাভাবে তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল ফিরোজ। একপর্যায়ে বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে ফিরোজ তাকে স্বামীর গচ্ছিত ব্যবসায়িক টাকা নিয়ে তার কাছে আসতে বলে। এরপর ওই নারী গত ৮ জানুয়ারি স্বামীর অবর্তমানে কাউকে কিছু না জানিয়ে ১ লাখ ৫৪ হাজার টাকা নিয়ে ঢাকাতে অবস্থানকরা ফিরোজের কাছে যায়। এরপর ফিরোজ তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওই নারীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। একপর্যায়ে দুই দিন পরই কৌশলে ফিরোজের কাছ থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। এরপর ঘটনাগুলো তার স্বামীর কাছে খুলে বললে গত সপ্তাহে তারা কালীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ওই নারী আরো জানান, ঘটনার পর থেকেই ফিরোজ ও তার পরিবার পরকীয়া সম্পর্ক ও টাকা পয়সার ব্যাপারটি ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে চাপ সৃষ্টি করে আসছে।
উল্লেখ্য, ইতিপূর্বে ওই দন্ত চিকিৎসকের প্রতিষ্ঠান মধুগঞ্জ বাজারের ফিরোজ ডেন্টালে দাঁতের অপচিকিৎসার অভিযোগ রয়েছে। বিডিএস ডাক্তারের নাম ভাঙিয়ে নানা ছলচাতুরি করে দন্ত চিকিৎসার নামে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন ওই ডাক্তার। পারিবারিক জীবনে ওই ডাক্তার এক স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক। তার সন্তানেরা সকলেই বিবাহিত। কিন্তু এই বয়সে এসে তার পরকীয়ার ঘটনা প্রকাশ হয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে দন্ত চিকিৎসক ফিরোজ হোসেন পরকীয়া ও অর্থ হাতিয়ে নেয়ার উত্তর এড়িয়ে গিয়ে সাংবাদিকদের বলেন, কেউ অভিযোগ দিলেই আপনারা লিখতে পারেন না। আগে যাচাই বাছাই তারপর বিচার শেষে খবর লিখবেন। বিচারের আগেই খবর লিখলে সেটা অন্যায় হবে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ জানান, উভয়ের বাড়ি কালীগঞ্জে। কিন্তু নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে ঢাকাতে। তাই তিনি ভুক্তভোগীদের ঘটনাস্থল ঢাকাতে অভিযোগ দেয়ার কথা বলেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.