Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
  • যশোরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, ডিলারের কাগজপত্র জব্দ
  • মহেশপুর সীমান্ত থেকে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯
  • যশোর মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিখোঁজের ৩ দিন পর কপোতাক্ষ নদে মিলল বৃদ্ধার মরদেহ

banglarbhoreBy banglarbhoreNovember 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা সংবাদদাতা
তালা মাঝিয়াড়া শ্মশানের অভিমুখে কপোতাক্ষ নদ হতে রাবেয়া বেগম নামে (৭০) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে তালা থানা পুলিশ। তিনি পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের সবুজ পল্লীর মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
শুক্রবার সকালে স্থানীয়রা নদের ধারে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। নিহতের ছেলে আব্দুর রহিম (৩৫) তার মায়ের লাশ শনাক্ত করে।

নিহতের ছেলে আব্দুর রহিম বলেন, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বাসা থেকে হারিয়ে যায় তার মা রাবেয়া বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সামজিক যোগাযোগ মাধ্যম, মাইকিং আর আত্মীয়স্বজনদের বাসায় খোঁজ করেও সন্ধান মেলনি তার। শুক্রবার সকালে মোবাইলে সংবাদ পাই কপোতাক্ষ নদের ধারে একটি লাশ ভাসমান অবস্থায় রয়েছে। এখানে এসে দেখি ওটা আমার মায়ের লাশ। মুখমন্ডল দেখে চেনার উপায় নেই।শরীর ফুলে গেছে। তবে মায়ের কাছে থাকা ঘরের চাবি, হাতে রাবারের চুড়ি আর কোমরে থাকা লাল ব্যাগ দেখে চিনতে পেরেছি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাবেয়া বেগম পাটকেলঘাটার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী বলে জানা গেছে। তবে কিভাবে মারা গেছে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

কপোতাক্ষ নদ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর

    October 30, 2026

    সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২

    October 30, 2026

    যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.