Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৪, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে বরযাত্রীবাহী বাস, আহত অন্তত ১২

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে বরযাত্রীবাহী বাস, আহত অন্তত ১২
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরযাত্রীবাহী বাস বোরো ধানের জমিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা অন্তত ১২ জন বরযাত্রী আহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার টেঙ্গুরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি থেকে বরযাত্রীবাহী বাসটি যশোরের অভয়নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে চৌগাছার টেঙ্গুরপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়ক ছেড়ে রাস্তার পাশে বোরো চাষের জন্য প্রস্তুতকৃত কর্দমাক্ত জমিতে নেমে যায়।

র্ঘটনায় বাসে থাকা শিশু ও বৃদ্ধসহ অন্তত ১২ জন আহত হন। আহত ব্যক্তিরা হলেন—নিমাই রায় (৮০), সাধন কুমার (৫০), পারুল হাজরা (৪৮), গৌর বিশ্বাস (৪৫), বিকাশ (৩৮), নয়ন (২৬), চন্দ্রা (২২), শ্রাবণী (১৮), প্রীতি (১৭), সুদীপ্ত সরকার (১৭), হৃদয় অধিকারী (১৮) ও আপন বিশ্বাস। আহতদের মধ্যে বেশিরভাগই যশোরের অভয়নগর ও সদর উপজেলার বাসিন্দা। এ ছাড়া একজনের বাড়ি মাগুরা জেলায়।

চৌগাছা থানার ওসি রেজাউজ করিম জানান, দুর্ঘটনার পর বাসের অন্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.