Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
  • বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
  • মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
  • যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
  • চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের মৃত্যু
  • কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন
  • বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
  • তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিয়োগবিধি বাস্তবায়নর দাবিতে যশোরে অবস্থান কর্মসূচি পরিবারকল্যাণ কর্মীদের

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

‎বাংলার ভোর প্রতিবেদক
নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণ কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকালে যশোর জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারী সমিতি। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১০ দিন পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা । ২ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

অবস্থান কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, সারা দেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মরত বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন এবং নিয়মতি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন।

যশোরে সদর উপজেলা সমন্বয়ক তহমিনা নাসরিন বলেন, আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হয়নি।’ তিনি বলেন, ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। সে জন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নেতা শাহাবুদ্দিন ও ইমরান খান বলেন, ‘ইতিপূর্বে কর্তৃপক্ষের কাছে এসব দাবিতে লিখিত আবেদন, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি, তাও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটা দাবি প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন চাই। দাবি আদায় না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদর উপজেলা সম্পাদক মোস্তফা আহমেদ, জিএম মামুন আলতাফসহ সদর উপজেলায় কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা।

অবস্থান কর্মসূচি নিয়োগ পরিবারকল্যাণ বাস্তবায়ন যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি

এপ্রিল ১৭, ২০২৬

বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী

এপ্রিল ১৭, ২০২৬

মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার

এপ্রিল ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.