Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টাকারী কাউকে ছাড় নয়-জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৫, ২০২৬
Facebook Twitter WhatsApp
নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টাকারী কাউকে ছাড় নয়-জেলা প্রশাসক
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা
ভোটারদের হুমকি বা ভোটে বাধা দিলে কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে, বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না-এমন হুঁশিয়ারি দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

বৃহস্পতিবার দুপুর ১২টায় চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “দীর্ঘদিন পর দেশে একটি প্রকৃত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনী পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে, তারা যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।”

জেলা প্রশাসক আরও বলেন, “জুলাই আন্দোলনে হাজারও শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। আবার যেন কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেজন্য সরকার গণভোটের ব্যবস্থা করেছে।”

তিনি বলেন, যারা মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখতে চায়, তারা মূলত ফ্যাসিবাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। কিন্তু রক্তের ওপর দাঁড়িয়ে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে দেয়া হবে না। তিনি আরও জানান, সরকারের গোয়েন্দা বিভাগ ফ্যাসিবাদের দোসরদের তৎপরতা রুখে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমদ। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।

জেলা প্রশাসক সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং চৌগাছার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন। সভায় মতামত প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রহিদুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রহিম, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম কবির, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাবেক নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, চৌগাছা থানার তদন্ত ওসি নূরুল আমিন শিকদার, এবি পার্টির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক রিপন মাহমুদ, বাসদ নেতা ইমরান খান, বৈষম্যবিরোধী ছাত্র নেতা রাশিদুল ইসলাম রিতম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আছিফ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খানম, স্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন নাহার, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডা. জিল্লুর রহমানসহ অন্যান্যরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.