Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৪

নৃত্যের তাল-লয় আর নুপুরের ছন্দে কাব্যময় নৃত্য বিতানের প্রতিষ্ঠাবার্ষিকী

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

প্রতিবেদক
নৃত্যের ঝংকার আর সুরের মূর্ছনায় যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নৃত্য বিতানের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (শুক্সরবার) সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চ যেন নৃত্যের তাল লয় আর নূপুরের ছন্দে কাব্যময় হয়ে ওঠে। সন্ধ্যা গড়িয়ে রাত গভীরের সাথে শিল্পীদের তাল, লয়, সুর আর নুপুরের ঝংকারের সংমিশ্রণে আরো নতুন কিছু দেখার আকাক্সক্ষা বাড়তে থাকে নৃত্যপিয়াসী দর্শক হৃদয়ে। শীত যায় যায় সন্ধ্যায় তাই মঞ্চে শিল্পীদের নিমগ্নতা গভীর থেকে গভীরতর হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের এ আয়োজনে ঘুঙুরের ছন্দে মন মাতানো নৃত্যের তালে মুগ্ধ দর্শকেরা বুঁদ হয়ে ছিলেন প্রায় তিন ঘণ্টা।নৃত্যের তাল-লয় আর নুপুরের ছন্দে কাব্যময় নৃত্য বিতানের প্রতিষ্ঠাবার্ষিকী
শুরুতে অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করেন। হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ পরিচালক রফিকুল হাসান। এ সময় তিনি বলেন, ‘নৃত্য একটি আদি শিল্প। এককথায় মনের অভিব্যক্তিগুলোকে অঙ্গভঙ্গির মাধ্যমে তুলে ধরাই নৃত্য। যা প্রেমের, প্রতিরোধের, প্রতিবাদেরও মাধ্যম। সুষ্ঠু ও সুন্দর ধারার নৃত্যের মান বজায় রাখতে সকলকে সচেষ্ট হতে হবে। যশোরে নৃত্য সংগঠনের মধ্যে নৃত্য বিতান ঐতিহ্যবাহী সংগঠন।
নৃত্য বিতানের সভাপতি অ্যাডভোকেট শাহরিয়ার বাবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নৃত্য বিতান যশোরের প্রতিষ্ঠাতা পরিচালক সঞ্জীব চক্রবর্তী। প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চে দেশপ্রেম, গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি, কখনও প্রতিবাদ, কখনো প্রেম আবার কখনো বিরহকাতর যুগলের গল্প নিয়ে একে একে ২৫টি গানে নৃত্য পরিবেশন করেন অর্ধশতাধিক সংগঠনের সদস্যরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.