Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নেংগুড়াহাটে এক কাঁধিতে ৩৩০ পিস কলা !

banglarbhoreBy banglarbhoreFebruary 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রাজগঞ্জ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট হায়াতপুর গ্রামের এক কৃষকের এক কলার কাঁধিতেই কলা হয়েছে ৩৩০ পিস। অবিশ্বাস্য এ কলার কাঁধি দেখতে উৎসুক জনতার ভিড় বেড়েছে। একজন মানুষের পাশে বিশাল আকৃতির কলার কাঁধি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। ওই একটিমাত্র কাদিতে কলা ধরেছে ১৭ থেকে ১৮ ছড়া। মোট ৩৩০ পিস কলার কাদিটি লম্বায় প্রায় সাড়ে ৫ ফুট। কলার নাম কালীভোগ হলেও এ কলার কাদিতে ছড়ি ধরেছে ২০/২২টি করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ যেন ফেসবুকের ছবির জীবন্ত প্রতিচ্ছবি। উৎসুক মানুষেরা কলা ব্যবসায়ী মতি ওরফে কলামতির দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন কলা দেখতে। মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের কৃষি উপসহকারী ফারহানা ফেরদৌস ও মারুফুল হক বলেন, কালীভোগ কলা অত্যন্ত সুস্বাদু। এই কলা একেবারেই দেশি জাতের মত, তবে এটি কিন্তু দেশের সব জায়গায় পাওয়া যায় না। তিনি আরও বলেন, আমরা অনেক বাড়িতে বিভিন্ন ফলফুলের চারা চাষের জন্য দিয়েছি। একই সঙ্গে চাষ পদ্ধতির প্রশিক্ষণও দিই, অত্যন্ত পুষ্টিকর এই কলার ফলন বেশ ভাল। খেতেও খুব সুস্বাদু কোনো বিচি নেই। তবে দেশের লোকেরা এর কদর বোঝে না বলে প্রায় হারিয়েই গেছে অনেক জায়গা থেকে। তাই আমরা এটি আবার সহজলভ্য করার উদ্যোগ নিয়েছি। বাণিজ্যিক চাষের জন্য এই কলা খুবই ভালো। সাধারণ অন্যান্য কলাচাষে ১০ মাসেই ফল পাওয়া যায়। তবে এই কালীভোগ কলার চারা থেকে ১২ মাসে ফল পাওয়া যায়। যে কারণে বাণিজ্যিক চাষে এই কলায় লাভ তুলনামূলক অনেক বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, দুধ সাগর জাতের কলা চাষ করে নেংগুড়াহাট এলাকায় সাড়া জাগিয়েছেন হায়াতপুর গ্রামের কৃষক শফিকুল ইসলাম। এলাকার অনেকেই এই জাতের কলা চাষে ঝুঁকছেন, তাই চারার মূল্যও বেড়ে গেছে বলে জানান শফিকুল ইসলাম। বিভিন্ন মাঠে কলা বাগানে আছে- সবরি ও চাপা সবরি, কালিবোগ, দুধ সাগর কলা। বিভিন্ন জাতের কলার সঙ্গে বাগানের, বেশ কয়েকটি কলাগাছ আছে। দুটি গাছ কলার ভারে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাই বাঁশের খুঁটি দিয়ে কাঁদির ভার থেকে গাছ দুটি রক্ষার ব্যবস্থা করা হয়েছিল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

    November 11, 2026

    যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

    November 10, 2026

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.