Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পরকীয়ার জেরে বন্ধু খুন : বন্ধু গ্রেপ্তার

banglarbhoreBy banglarbhoreJanuary 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বিবি প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলায় পরকীয়ার জের ধরে যুবককে হত্যার ঘটনায় তার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার ভোলার দৌলতখান উপজেলার আত্মীয় বাড়ি থেকে তাকে প্রেপ্তার করা হয়।
সোমবার পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার বাবু মোড়ল ওরফে কেসমত ওরফে ক্যাসেট বাবু (৩০) ঝিকরগাছা উপজেলার কাটাখাল গ্রামের বাসিন্দা। নিহত যুবক তৌফিক হাসান (২২) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর কারিগর পাড়ার শাহাদৎ হোসেনের ছেলে। তৌফিক স্থানীয় আফিল ফার্ম নামে একটি মুরগির খামারে চাকরি করতেন। তৌফিক গ্রেপ্তার হওয়া বাবু মোড়লের বন্ধু ছিলেন।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ২১ জানুয়ারি সকালে ভোলা জেলার দৌলতখান থানাধীন দক্ষিণ জয়নগর গ্রামস্থ তার খালু জয়নাল আবেদীনের বাড়ি থেকে ক্যাসেট বাবুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে ক্যাসেট বাবু। তাকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন আরও জানান, নিহত তৌফিক ও আসামি ক্যাসেট ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্বের সূত্র ধরে তৌফিক আসামির বাড়িতে অবাধ যাতায়াত করত। একপর্যায়ে তৌফিকের সাথে ক্যাসেট বাবুর স্ত্রী রিয়া খাতুনের ঘনিষ্ঠ সর্ম্পক হয়। সম্পর্কের বিষয়টি বাবু জানতে পারে। সন্দেহ করে তৌফিকের সাথে রিয়ার অনৈতিক সম্পর্ক আছে। এ নিয়ে বাবু ও রিয়ার মধ্যে ঝগড়া বিবাদ হয়। তখন বাবু ক্ষিপ্ত হয়ে তৌফিককে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন বাবু মীমাংসার কথা বলে কৌশলে তৌফিককে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। ভিকটিম বাবুর বাড়িতে যাওয়ার পর রিয়ার সাথে তৌফিকের সম্পর্কের বিষয় নিয়ে বাবু ও তৌফিকের মধ্যে ব্যাপক ঝগড়া হয়। একপর্যায়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক বাবু তার ঘরে থাকা চাকু দিয়ে তৌফিকের পেটে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়। তখন রিয়া তৌফিকের চিকিৎসার জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌফিকের অবস্থায় অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। ভিকটিমকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নীরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন এ হত্যার ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.