Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিবির নেতা জিসান ইস্যুতে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ
  • যশোরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত
  • শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন : দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ
  • সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • মহেশপুরে নিম্নমানের ইটের খোঁয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
  • হত্যার হুমকি ও মামলার প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবি’র
  • মাগুরায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৪, ২০২৬

পলিথিন দূষণ ও সেবাহীনতায় ক্ষুব্ধ চৌগাছা পৌরবাসী

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
পলিথিন দূষণ ও সেবাহীনতায় ক্ষুব্ধ চৌগাছা পৌরবাসী
Share
Facebook Twitter LinkedIn

চৌগাছা সংবাদদাতা

দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামোগত নানা সমস্যায় ভুগছেন চৌগাছা পৌরসভার নয়টি ওয়ার্ডের বাসিন্দারা। পৌরসভা প্রতিষ্ঠার পর উন্নত নাগরিক সেবার প্রত্যাশা থাকলেও বাস্তবে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে চৌগাছা বাজারের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়।

বাজারের ব্রিজঘাট এলাকায় ব্যবসা পরিচালনাকারী শাহাবুদ্দিন স্যানিটারির মালিক সোহেলসহ মিলন, রাসেল, ইকবাল ও লাল জানান, ব্রিজের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য জমে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, চৌগাছা বাজারের বিভিন্ন স্থানে অবাধে প্লাস্টিক, পলিথিন ব্যবহার ও বিক্রি চলছে। বিশেষ করে মহেশপুর রোডের ব্রিজঘাট এলাকার দক্ষিণ পাশে বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য, পলিথিন ও আবর্জনা স্তুপ করে রাখা হয়। পরবর্তীতে এসব বর্জ্যরে একটি বড় অংশ পাশের নদীতে গিয়ে পড়ে। যা পরিবেশ ও জলজ জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তারা জানান, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করা হলেও বর্তমানে সেই তৎপরতা অনেকটাই বন্ধ রয়েছে। ফলে প্রকাশ্যেই পলিথিন বিক্রি হচ্ছে এবং ব্যবহারকারীরা কোনো বাধার সম্মুখীন হচ্ছেন না।

এদিকে পলিথিনের অবাধ ব্যবহার ড্রেনেজ ব্যবস্থার জন্যও বড় সমস্যা সৃষ্টি করছে। ড্রেনে জমে থাকা পলিথিন ও বর্জ্যরে কারণে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই বাজার ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

শুধু বর্জ্য ব্যবস্থাপনাই নয়, পৌর এলাকার বিভিন্ন স্থানে ভাঙাচোরা ড্রেন ও সড়ক জনদুর্ভোগ বাড়িয়েছে। বাজারের একটি গুরুত্বপূর্ণ স্থানে হাসিবের দোকানের পাশের ড্রেনের অংশ এক মাসেরও বেশি সময় ধরে ভেঙে থাকলেও তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে পথচারী ও ব্যবসায়ীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এদিকে, বাড়ি থেকে ময়লা সংগ্রহের জন্য প্রতিটি পরিবারের কাছ থেকে মাসিক ১০০ টাকা করে আদায় করা হয়। একটি ভবনে পাঁচটি পরিবার থাকলে মোট ৫০০ টাকা নেয়া হলেও সে অনুযায়ী সেবা পাওয়া যায় না। ফলে নাগরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। এ অবস্থায় পৌরবাসী পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পৌর কর্তৃপক্ষের আশু হস্তেক্ষপ কামনা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিবির নেতা জিসান ইস্যুতে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ

যশোরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন : দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.