কালিগঞ্জ সংবাদদাতা
পৌষের শৈত্যপ্রবাহের এই সময়ে মহল্লার শিশু কিশোরদের মসজিদ মুখি করতে মহতি উদ্যোগ গ্রহণ করে সাড়া ফেলেছেন কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর বটতলা জামে মসজিদের নিয়মিত মুসুল্লিসহ সফল যুবকেরা। প্রাথমিক পর্যায়ে এক সপ্তাহের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৮ জন শিশু কিশোর। এদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে নামাজ আদায়, শৃঙ্খলা, ভদ্রতা, আচরণে প্রতিযোগিতায় পৃথক ৪ জনকে বিশেষ পুরস্কার (পাঞ্জাবী) ও সকলকে একটি করে টুপি প্রদান করা হয়েছে। শুক্রবার ফজরের নামাজ শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি আবু বাক্কার মোড়লের সভাপতিত্বে ও স্থানীয় সফল যুবক এবং উদ্যোক্তা শরিফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি, ইকরা তা’লীমুল কুরান নুরানি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, বিশেষ অতিথি ছিলেন মসজিদের ঈমাম মাওলানা জহুরুল ইসলাম, মাদ্রাসা কমিটির সেক্রেটারি ইজ্জত আলী মোড়ল, স্থানীয় সফল যুবক ও উদ্যোক্তা হেলাল উদ্দিন প্রমুখ।
এছাড়া ৭ বছর থেকে ১৫ বছর বয়সী ছেলেদের মসজিদ মুখি করে তুলতে গতকাল থেকেই আবারও একমাসের প্রতিযোগিতা শুরু হয়েছে।
শিরোনাম:
- দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
- ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার
- তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি
- বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশাশুনিতে বিএনপির র্যালি
- বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার
- যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
- ‘বাবা’, ওই দূর নক্ষত্রের মাঝ থেকে আমায় দেখছ তো?
- যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২