Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় ইউপি সদস্যের ঘর বাড়ি ভাংচুর : অভিযোগের তীর সাবেক স্ত্রীর দিকে !

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১০, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় ইউপি সদস্যের ঘর বাড়ি ভাংচুর : অভিযোগের তীর সাবেক স্ত্রীর দিকে !
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা ও কপিলমুনি সংবাদদাতা
খুলনায়  চিকিৎসাধীন ইউপি সদস্য ফেরদৌস ঢালীর ঘরের তালা ভেঙে জিনিসপত্র তছনছ-ভাঙচুরসহ ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে পাইকগাছার লতার মুনকিয়ার এ ঘটনায় ইউপি সদস্যের বোন আমেনা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন  বান্দিকাটির জিন্নত গাজী (৬২) ও তার ছেলে বিল্লাল গাজী (৪০) সহ অজ্ঞাত আরো ৬/৭ ব্যক্তি।

জানা গেছে, অভিযুক্ত পিতা-পুত্র ইউপি সদস্যের শ্বশুর ও শ্যালক। তবে, ভাংচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা।

লিখিত অভিযোগে আমেনা বেগম উল্লেখ করেন তার ভাই ইউপি সদস্য ফেরদৌস ঢালী গত ২ এপ্রিল থেকে খুলনার সিটি মেডিকেলে চোখ ও দাঁতের অপারেশন হয়ে চিকিৎসাধীন। বাড়িতে না থাকার সুযোগে পূর্বশত্রুতার জেরে বিবাদীসহ অজ্ঞাত ব্যক্তিরা বৃহস্পতিবার দুপুরে ভাইয়ের বাড়িতে অনধিকার প্রবেশ করেন। একপর্যায়ে তারা তালা ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র তছনছ করে ক্ষয়ক্ষতি ও স্বর্ন-টাকা নিতে থাকলে আমার অপর বোন নুরুন্নাহার প্রতিবাদ করলে তাকে লাঞ্ছিত করেন।

চিকিৎসাধীন ইউপি সদস্য ফেরদৌস ঢালী অভিযোগ করেন পূর্বশত্রুতার জেরে আমার ডিভোর্স দেয়া স্ত্রীর বাবা-ভাই এ ঘটনা ঘটিয়েছে। তিনি অনলাইনে থানায় জিডি করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার লুৎফর হাওলাদার নামে এক ব্যক্তি মুঠোফোনে জীবননাশের হুমকি দিয়েছে বলেও জানান তিনি।

তবে, ভাংচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্যের স্ত্রী জানান, আমি বাপের বাড়ি থেকে বাড়ি এসে দেখি ঘরে তালাবদ্ধ। এ অবস্থায় থাকবো কোথায়। তাই স্থানীয় আত্মীয়দের সাহায্য নিয়ে তালা ভেঙে এক ঘরের জিনবসপত্র অন্য ঘরে নিয়েছি।

থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ইউপি সদস্যের বোনের অভিযোগটি একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তার  তদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহন করার কথা জানান তিনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.