পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি.’র নবনির্বাচিত কমিটি সদস্যরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ তার অফিস কক্ষে এ শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহন করেন পুনঃনির্বাচিত সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, সহ-সভাপতি আবু সালেহ মো. ইকবাল ও সদস্য সুধীর চন্দ্র দাশ, এসএম লুৎফর রহমান, দীপক চন্দ্র সরকার, দিপংকর সানা ও প্রকাশ চন্দ্র মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, সঞ্জয় কুমার মন্ডল, আনিছুর রহমান, মাসুম বিল্লাহ, নিলুফার ইয়াসমিনসহ অনেকে।
শেষে নবনির্বাচিত সভাপতি ও কমিটি সদস্যদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।

