Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ৩০, ২০২৬

পাইকগাছায় পানি সংলাপ

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ৩০, ২০২৬
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় পানি সংলাপ
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় পানি সংলাপে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলের পুকুর, টিউবওয়েলের পানিতে লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে।

বুধবার উপকূলীয় এলাকায় সুপেয় পানি সংকট নিরসন ও পানি ব্যবস্থাপনা জোরদারের জন্য সংশ্লিষ্টদের সাথে সংলাপে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফ গলন ত্বরান্বিত হচ্ছে ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এতে নদী ভাঙন, বন উজাড়, সুপেয় পনির সংকট ও কৃষি উৎপাদন হ্রাস, মানুষের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা গভীর ভাবে হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বন্যা ও লবণাক্ত পানির কারণে ডায়ারিয়া, চর্মরোগ, পানি বাহিত রোগ এবং পুষ্টিহীনতাসহ স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

উন্নয়ন সহযোগী লিডার্সের আয়োজনে ও লাইফ এর সহযোগিতার অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

লিডার্সের টিম লিডার শারমিন আরা লীনার সভাপতিত্বে ও প্রজেক্ট কর্মকর্তা আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন সোলাদানার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মিজানুর রহমান, লিডার্সের সিএম আলমগীর হোসেন,অনন্যা বৈরাগী, কাজল রেখা, রেশমা সুলতানা, সুফলভোগী সুভাষ ঢালী, ত্রেজা গোমেজ, রিনা খাতুন ও ললিতা প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.