পাইকগাছা সংবাদদাতা :
প্লাস্টিক ও পলিথিন দূষন প্রতিরোধে পাইকগাছার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
রূপান্তর’র প্রজেক্ট কর্মকর্তা সাকিলা রুমার সঞ্চালনায় প্রতিপাদ্য বিষয়ের উপর বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, থানার সেকেন্ড অফিসার এসআই আতিকুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ, সদস্য শফিকুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ ও প্রকাশ ঘোষ বিধান, রূপান্তর মনিটরিং কর্মকর্তা দ্বীপ সাহা, নবলোক প্রজেক্ট কর্মকর্তা মুক্তা বিশ্বাস, ব্রাকওয়াস প্রজেক্ট কর্মকর্তা রোজিনা আক্তার, প্রধান শিক্ষক জাহিদা আক্তার,এনজিও কর্মী নাছরিন আক্তার, উপজেলা ইউথ-ফর সুন্দরবন ফোরামের সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, সহ সভাপতি ফয়সাল আহমেদ, রেশমা সুলতানা, তানজিলা, আলিফা খাতুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে বিশেষ করে প্লাস্টিক ও পলিথিনের দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।

