Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পারথেনিয়াম নিয়ে আতঙ্ক নয় : জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreJune 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেছেন, পার্থেনিয়াম নিয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যাপক গবেষণার প্রয়োজন। আতংকিত না হয়ে সঠিক পদ্ধতিতে এর নিধন কার্যক্রম চালাতে হবে। সেই সাথে নিজে ও অপরকে সচেতন করতে হবে। ক্ষতিকর গুল্ম জাতীয় উদ্ভিদ পার্থেনিয়াম নিধন ও উদ্বুদ্ধকরণ কৃষক সমাবেশে এসব কথা বলেন তিনি। ইয়াহান সামাজিক সংঘের উদ্যোগে মঙ্গলবার সদর উপজেলার হাশিমপুরে এ সমাবেশের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক বলেন, পার্থেনিয়ামের ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। এখন সাধারণ মানুষের সতর্কতা প্রয়োজন। যাতে সম্মিলিতভাবে একে রোধ করা যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন বলেন, পার্থেনিয়াম শুধু পরিবেশের ক্ষতি করে না। মানুষ ও পশুর মৃত্যুর কারণও। এর বিস্তারে ফসলের উৎপাদনও ৪০ শতাংশ কমে যায়। পার্থেনিয়ামের বিজ ১০ বছর পর্যন্ত মাটিতে জীবিত থাকতে পারে। এটি দ্রুত ও সহজে বিস্তার লাভ করায় এর ক্ষতির দিক তুলনামূলক বেশি।

তিনি আরও বলেন, পার্থেনিয়াম আগাছা হাত দ্বারা স্পর্শ করলে বা চটকালে ছোট থেকে পরবর্তীতে বড় ধরনের রোগ দেখা যায়। প্রাথমিক অবস্থায় হাত-পা চুলকায়, লাল হয়ে যায় এবং বৃহৎ আকারে ত্বকে ক্যানসারের সৃষ্টি করে। আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বরে আক্রান্ত হয় এবং অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভোগে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক বলেন, গবাদিপশু চরানোর সময় এর গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়। এছাড়াও তীব্র জ্বর, বদহজমসহ নানা রোগে আক্রান্ত হয়। যকৃত পঁচে যায়। বিশেষ করে গাভী পার্থেনিয়াম খেলে দুধ তিতা হয়। ওই দুধ অনবরত কেউ খেলে সেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পার্থেনিয়াম গাছ খেলে গবাদি পশু ভাইরাসে আক্রান্ত হয়ে থাকে। আর এই ভাইরাস আক্রান্ত পশু জবাই করে এর মাংস খেলে মানুষের শরীরও এই ভাইরাসে আক্রান্ত হয়। যার ফলে মানব শরীরে দেখা দেয় এজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুসে ক্যানসার সহ বিভিন্ন রোগ।

ইয়াহান সামাজিক সংঘের জ্যেষ্ঠ সদস্য ফকরউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইয়াহান সামাজিক সংঘের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা পল্লব, সদস্য মিলন শেখ, ইয়াহান কবর খনন সংস্থার আহ্বায়ক আদনান সিদ্দিকী রোমেল, সদস্য সচিব আব্দুল আজিম, সদস্য আসিফুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব রায়হান সিদ্দিক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.