Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা
  • যশোরে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ
  • মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণ বিতরণ
  • কেশবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • অভয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
  • পাইকগাছায় দুর্বৃত্তের হামলায় বৃদ্ধার মৃত্যু, থানায় এজাহার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ৩, ২০২৪

পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই : বেনাপোলে সাইনবোর্ডহীন আট দোকানে তালা

banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা

বেনাপোল বন্দরে পাসপোর্টধারীদের সাথে প্রতারণায় অভিযুক্ত আটটি সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এছাড়া আরো চার দোকান মালিককে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দরের চেকপোস্টে অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিকিৎসা ব্যবসাসহ বিভিন্ন কাজে বেনাপোল বন্দর হয়ে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে ভারতে। এসব যাত্রীরা যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাসপোর্ট যোগে বন্দরে নামেন তখন এক শ্রেণীর ছিনতাইকারী বিভিন্ন পরিচয়ে পাসপোর্টের ফরম বা ভ্রমণ ট্যাক্স কেটে দেয়ার কথা বলে স্থানীয় বিভিন্ন মার্কেটে সাইনবোর্ড বিহীন ঘরে বসায়।

পরে বিভিন্ন প্রতারণার মাধ্যমে কখনো ভয় ভীতি দেখিয়ে সাথে থাকা অর্থ ছিনিয়ে নেয়। সবশেষে গত সোমবার বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্টধারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা।

অবশেষে পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ সুমন ভক্ত তার ফোর্সসহ এলাকার সুধিজনদের নিয়ে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ব্যবহৃত আটটি অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দেয়।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত বলেন, বেনাপোল চেকপোস্টে দীর্ঘদিন ধরে কিছু কু-চক্রের সদস্যরা সাধারণ পাসপোর্ট যাত্রীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে ছিনতাই করে আসছিল। যে সকল প্রতিষ্ঠানে যাত্রীদের বসিয়ে এ ধরনের অপকর্ম করত সেসব প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়েছি। এদেরকে যদি কোন ঘর মালিক পুনরায় বাজার কমিটি ও প্রশাসনের অনুমতি ছাড়া ঘর খুলে দেয় সেক্ষেত্রে ঘর মালিককেও আইনের আওতায় আনা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা

যশোরে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.