Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩১, ২০২৪

পিয়ন পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ ও দুই কর্মচারিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

১৫টি ইউনিয়নের ৬০টি কমিউনিটি ক্লিনিকে চাকরি দেয়ার নামে ১৯ জনের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে আসিফ হোসাইন নামে এক যুবক এই মামলাটি করেছেন।

বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিআইডি পুলিশ যশোরকে আদেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলেন, সদর উপজেলার ফরিদপুর গ্রামের আহসান আহম্মেদ ও নাটুয়াপাড়া গ্রামের সাইফুল ইসলাম। বাদী আসিফ হোসাইন একই এলাকার বাসিন্দা।

বাদী মামলায় জানিয়েছেন, তিনি বেকার যুবক। যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৬০টি কমিউনিটি ক্লিনিকে অফিস সহায়ক পদে চাকরির প্রলোভন দেখান ডাক্তার মীর আবু মাউদ। আর সহায়তা করেন অপর দুই আসামি। এভাবে ২০ জনের কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওই ডাক্তার। আর ওই চাকরিতে তাদের বেতন হবে সাড়ে ১০ হাজার টাকা।

আর ওই ৪০ জন ভুক্তভোগী এই মামলার স্বাক্ষী হয়েছেন। ২০২৩ সালের ১০ মে বাদী টাকা দেয়ার পরে অন্যরা পর্যায়ক্রমে ডাক্তার মীর আবু মাউদকে দেন। এভাবে অনেককে বিভিন্ন ইউনিয়নে চাকরি দিলেও বেতন সাড়ে ১০ হাজারের পরিবর্তে দিয়েছে মাত্র ৫ হাজার টাকা।

সে কারণে অনেকেই এখন ফেরৎ চাইলেও শেষ পর্যন্ত টাকা দেয়নি। ফলে এই ঘটনায় আদালতে মামলা করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.