Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার
  • যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন
  • শ্যামনগরে বৃদ্ধ চাচা-চাচীকে পিটিয়ে গাছ কেটে নিল ভাতিজা
  • দামুড়হুদায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
  • বিশ্ব পরিবেশ দিবস : শ্যামনগরে ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা 
  • অভয়নগরে আগুনে দগ্ধ রুবেলের মৃত্যু, অভিযুক্ত প্রাক্তন স্ত্রী ও স্বজনরা
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সংবাদ প্রকাশের পর নতুন কর্মস্থলে তালার সেই ঘুষখোর মনিরুজ্জামান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পুলিশি বাঁধা উপেক্ষা করেই যশোরে বিএনপির কালো পতাকা মিছিল

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৬, ২০২৪No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
পুলিশের বাঁধা উপেক্ষা করে যশোরে বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের এক দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। গতকাল দুপুর ২টার দিকে জেলা বিএনপির আয়োজনে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে এই মিছিল বের হয়।
দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলের আগে জেলা ও উপজেলা বিএনপির সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম তার বক্তব্যের শুরুতে বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, আমাদের লড়াই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার লড়াই।
অধ্যাপক নার্গিস দলের চেয়ারপার্সন বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বক্তব্য শেষে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে কিছু দূর যেতেই শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালের সামনে গিয়ে পৌঁছালে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিল নিয়ে দিতে থাকে। মিছিলটি শহরের মাইকপট্টি, চৌরাস্তা ঘুরে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, অভয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারাজী মতিয়ার রহমান, মণিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদ ইকবাল হোসেন, শার্শা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যশোর নগর বিএনপির সাধারণ এহসানুল হক সেতুসহ জেলা ও আট উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেয়।
বাঁধার দেয়ার বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ বিএনপি কর্মসূচিতে কোন বাঁধা দেয়নি।

নিউজের ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করুন

পুলিশি বাঁধা উপেক্ষা করেই যশোরে বিএনপির কালো পতাকা মিছিল

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ফকিরহাটে চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত চাচা গ্রেপ্তার

জুন ৫, ২০২৬

যশোরে ‘নবচেতনা’র ২ মাসব্যাপি বনায়ন কর্মসূচি উদ্বোধন

জুন ৫, ২০২৬

শ্যামনগরে বৃদ্ধ চাচা-চাচীকে পিটিয়ে গাছ কেটে নিল ভাতিজা

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.