Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
  • ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত রাজগঞ্জ ডিগ্রি কলেজ, তদন্তে ৭ সদস্যের কমিটি
  • মাহি আত্মহত্যা প্ররোচনা ও পর্নোগ্রাফি আইনে সাবেক স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা
  • প্রতিপক্ষের হামলায় বাবা-মা ও মেয়ে গুরুতর : থানায় অভিযোগ
  • যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
  • যশোরে শ্রমিকনেতা কৃষ্ণ লাল সরকারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
  • প্রেমের টানে চীন থেকে যশোরে, ইসলাম গ্রহণ করে বিয়ে
  • প্রধান শিক্ষক বললেন দোয়া করে দিচ্ছি সব পাস হবে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৫, ২০২৫

পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পুলিশের কথিত সোর্স কাওসার লস্করকে (৫৫) গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নে চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার লস্কর বিগত সরকারের আমলে পুলিশ ও র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতেন এবং একাধিক অপকর্মের হোতা বলে নিশ্চিত করেছে নির্ভরযোগ্য সূত্র।

স্থানীয়রা জানায়, কাওসার বহুদিন যাবত পুলিশ প্রশাসনের সোর্স হিসেবে কাজ করেন। ২০১৪ সাল থেকে ঝিনাইদহের তৎকালিন পুলিশ সুপার আলতাফ হোসেনের সময় বেপরোয়া হয়ে ওঠেন তিনি । তার অত্যাচারে এলাকাবাসী ঘরে থাকতে পারতো না। যাতে তাকে জামায়াত-শিবির নেতা আখ্যায়িত করে চাঁদা আদায় ও বিনা কারণে পুলিশ দিয়ে হয়রানি করতেন সাধারন মানুষকে। কোটচাঁদপুরসহ আশপাশের উপজেলার মানুষ আতঙ্কে থাকতো তার কারণে। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি কয়েক দিন আগে তিনি বাড়িতে ফেরেন।

গত রাত ১ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক তার বাড়িতে এসে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেটে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
নিহতে মা নুরজাহান বেগম বলেন, গভীর রাতে প্রায় ৫০/৬০ জন মুখোশধারী লোক এসে পুলিশ পরিচয়ে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে বাড়ির পাশের রেললাইনে তাকে কুপিয়ে রেখে গেছে। এ ঘটনার সাথে গ্রামের লোকজন জড়িত আছে। কারা মেরেছে সবাই বুঝতে পারছে। নাম বলা যাবে না। বললে আমাগের দুনিয়ায় রাখপে না। তিনি তার ছেলে হত্যার বিচার চান।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, আমাদের টহল পুলিশের মাধ্যমে জানতে পারি কারা যেনো একজনকে এলাঙ্গী শাহিন মিয়ার রিসোর্টের সামনে কুপিয়ে জখম করে রেখে গেছে। এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ২০১৪ সালে জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যার ঘটনায় ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি হত্যা মামলা দায়ের হয়। কওসার আলী সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি সিআইডিতে তদন্তাধীন। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে পাঠানো হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন

‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত রাজগঞ্জ ডিগ্রি কলেজ, তদন্তে ৭ সদস্যের কমিটি

মাহি আত্মহত্যা প্ররোচনা ও পর্নোগ্রাফি আইনে সাবেক স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.