Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১৮, ২০২৬

পূর্বশত্রুতার জেরে আগুন : ক্ষতির অভিযোগে কোটচাঁদপুরে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
পূর্বশত্রুতার জেরে আগুন : ক্ষতির অভিযোগে কোটচাঁদপুরে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী তৌহিদুল ইসলাম।

রোবাবর বেলা ১১টায় কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলার কাগমারী গ্রামের বাসিন্দা তৌহিদুল ট্রেডার্সের মালিক জানান তিনি দীর্ঘদিন ধরে বস্তা, পেপার ও কার্টুনের ব্যবসা পরিচালনা করে আসছেন।

তিনি জানান শনিবার রাতে পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়েছে তার প্রতিপক্ষ।

এ বিষয়ে তিনি কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগও করেছেন। যেখানে একই ব্যবসার সঙ্গে জড়িত নওদাগ্রাম গ্রামের মো. ডাবলু (৪১) ও কোটচাঁদপুর কলেজস্ট্যান্ড এলাকার মো. রাজুর (৩৭) সাথে বিরোধের কথা উল্লেখ রয়েছে।

এমনকি আগেও ডাবলু তৌহিদুল ইসলামের দোকানে আগুন দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তৌহিদুল ইসলামের অভিযোগ, গত ১৬ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ডাবলু তার দোকানে এসে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন এবং দোকান আবার পুড়িয়ে দেয়ার ভয় দেখান।

তার জের ধরেই পরদিন ১৭ জানুয়ারি অভিযুক্তরা রাতের অন্ধকারে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানের মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় এবং ক্যাশে থাকা আরও প্রায় ২ লাখ টাকা পুড়ে যায়।

অভিযুক্ত ডাবলুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন সব কিছু মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ ঘটনার সঙ্গে তার কোন সম্পর্ক নেই।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানা থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.