Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা
  • ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের
  • আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট চালুর দাবিতে স্মারকলিপি
  • যশোরে নগর বিএনপির শুভেচ্ছা মিছিল
  • প্রধানমন্ত্রীর আগমন মাঠ পরিদর্শনে নেতৃবৃন্দ
  • যবিপ্রবির আবাসিক হলের খাবার খেয়ে অসুস্থ ৭০ ছাত্রী
  • উলাশীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাগআঁচড়ায় প্রচার মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রচারণার দ্বিতীয় দিনেই যশোরে সহিংসতা

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ২৩, ২০২৬Updated:জানুয়ারি ২৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
প্রচারণার দ্বিতীয় দিনেই যশোরে সহিংসতা
Share
Facebook Twitter LinkedIn

♦ অবগত নন : আ. কাদের

♦ অন্যান্য প্রার্থীদের উদ্বেগ

♦ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনেই জাতীয় পার্টির প্রচারণার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বেজপাড়া তালতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রচারণায় নিয়োজিত তিনটি ইজিবাইকের প্রচারণা বন্ধ করে দেয়া হয়। বাইকে থাকা কর্মীদের হুমকি ধামকি প্রদান করাসহ প্রচারণার ব্যানার ছিড়ে ফেলা হয়।

জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এ সময় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের সংঘর্ষ হয়নি।

হামলার ঘটনায় জাতীয় পার্টির পক্ষে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রচারণার দ্বিতীয় দিনেই যশোরে সহিংসতা

 

 

জাতীয় পার্টি মনোনীত যশোর-৩ (সদর) আসনের প্রার্থী খবির গাজী বলেন, শহরের তালতলা মোড়ে আমার নির্বাচনী প্রচারণার গাড়িতে হামলা করা হয়েছে। জামায়াতের কর্মীরা এই হামলা করেছে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনকে জানিয়েছি। প্রচারণার দ্বিতীয় দিনেই এই হামলার ঘটনায় আমি উদ্বেগ প্রকাশ করছি। এমন হামলার ঘটনা ঘটলে তো সুষ্ঠুভাবে নির্বাচন করা সম্ভব হবে না। আমি মনে করি প্রশাসন একপাক্ষিক আচরণ করছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।

 

 

প্রচারণার দ্বিতীয় দিনেই যশোরে সহিংসতা

 

 

 

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সদর আসনের প্রার্থী শোয়াইব হোসেন বলেন, আমি একজন প্রার্থী হিসেবে এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করছি। নির্বাচনে সকল প্রার্থীর জন্য মাঠে সমান সুযোগ সুবিধা থাকতে হবে।

 

 

 

প্রচারণার দ্বিতীয় দিনেই যশোরে সহিংসতা

 

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত যশোর-৩ আসনের প্রার্থী রাশেদ খান বলেন, এই হামলার ঘটনায় আমি নিন্দা জানাই। প্রশাসনকে বলব অতিদ্রুত এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। আমরা একটা সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশের দিকে যাচ্ছি। তখন এই হামলা আমাদের ব্যথিত করে। তারাও তো নির্বাচন কমিশন থেকে ভোট করার বৈধতা নিয়ে মাঠে কাজ করছে।

 

 

 

 

প্রচারণার দ্বিতীয় দিনেই যশোরে সহিংসতা

 

 

 

জাতীয় গণতান্ত্রিক পার্টি যশোর-৩ (সদর) আসনের প্রার্থী নিজামদ্দীন আমিত বলেন, আমি প্রথম থেকেই প্রশাসনকে বলে আসছি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে। আজ যে ঘটনা ঘটেছে সেটার বিষয়ে একজন প্রার্থী হিসেবে আমি দুঃখ ও নিন্দা প্রকাশ করছি।

 

 

 

 

প্রচারণার দ্বিতীয় দিনেই যশোরে সহিংসতা

 

 

 

 

যশোর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করলে জানানো হয় এই ঘটনার বিষয়ে তারা অবগত নন।

 

 

 

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, এখনও পর্যন্ত আমার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আজ যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা

এপ্রিল ২৪, ২০২৬

ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও গ্রাহকদের

এপ্রিল ২৪, ২০২৬

আজ ইনস্টিটিউট যশোরের নির্বাচন

এপ্রিল ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.