Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা
  • বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
  • মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
  • দখলের শহর যশোর
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
  • যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
  • অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রতিটা মানুষের অধিকার নিশ্চিতের চেষ্টা করবো ইনশাআল্লাহ : আব্দুল কাদের

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
প্রতিটা মানুষের অধিকার নিশ্চিতের চেষ্টা করবো ইনশাআল্লাহ : আব্দুল কাদের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠান হয়েছে।

শনিবার বিকেলে লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, যশোর-৩ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল কাদের। তিনি বলেন, আমরা আগামী দিনে আল্লাহতালার রহমতে জনগণের সেবক হতে পারি তাহলে প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। কোন বৈষম্য থাকবে না। এই সমাজে ইসলামভিত্তিক জীবন ব্যবস্থা করা হবে। কোন দুর্নীতি ঘুষের ব্যবস্থা থাকবে না। ঘুষ নেয়া দেয়া উভয় জাহান্নামে যাবে।

একটি ইনসাফ ভিত্তিক দেশ গড়তে হলে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই। আমরা খেটে খাওয়া মানুষ এবং কৃষকদের সমাজে মূল্যহীন মনে করি। কিন্তু এই কৃষকরা আমাদের খাদ্য উৎপাদনের কারিগর। আমরা ক্ষমতায় আসলে প্রতিটা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য এমদাদুল হক, প্রশিক্ষণ সম্পাদক এস কে শামীম, ওয়ার্ড সভাপতি ফজলুল করিম মুক্তা, নজরুল ইসলাম, তারেক রহমান, মাওলানা রবিউল ইসলাম, জুবায়ের আনিসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাসুদ রহমান।

অধিকার আব্দুল কাদের ইনশাআল্লাহ মানুষ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

এপ্রিল ১৯, ২০২৬

বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

এপ্রিল ১৯, ২০২৬

মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.