Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালকে চৌগাছার সলুয়া বালিকায় ঝিকরগাছার বেনেয়ালী চ্যাম্পিয়ন

banglarbhoreBy banglarbhoreJanuary 8, 2025Updated:January 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেরা প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে যশোর জেলা পর্যায়ের বালক বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে চৌগাছার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অপরদিকে বালিকায় ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বালিকাদের জেলা সেরা হয়েছে ঝিকরগাছার বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের কাছে ৫-০ গোলে পরাজিত হয়েছে শার্শার কায়বা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিজয়ী দলের শান্তা খাতুন একাই চারটি গোল করে। শান্তা ৪, ১০, ১৯ ও ৩২ মিনিটে গোল চারটি করে। অপর গোলটি তুহা খাতুন ১৪ মিনিটে করে।
বেনেয়ালীর বিদ্যালয়টি বালিকা বিভাগে সেরা হলেও বালক বিভাগের রানার্সআপ হয়েছে। এ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে চৌগাছার সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৪-০ গোল। ম্যাচের ১০মিনিটে সলুয়াকে এগিয়ে নেয় আবু সাইদ। পরের তিনটি গোলই করে জুনাইদ গাজী। ১২, ২০ ও ২৪ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করে।
এদিকে বালিকাদের বিভাগের ফাইনাল সেরা ও সর্বোচ্চ গোলদাতা হয়েছে চ্যাম্পিয়ন বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শান্তা খাতুন। বালকদের ফাইনালের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা চৌগাছার জুনাইদ গাজী।
খেলা শেষে প্রধান অতিথি যশোরের জেলা প্রসাশক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন স্তরের শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা।

টুর্নামেন্টে যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তথ্য চাইতে গিয়ে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

August 3, 2026

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.