Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২২, ২০২৫

ফুলের মতো ঝরা প্রাণ, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
ফুলের মতো ঝরা প্রাণ, শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

ফুলগুলো ঝরে গেছে। ঝরা পাঁপড়ির মতো একটি ফুল যশোরের শহিদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে। আধো আধো কথা বলতে শেখা চেরি মনিও যেন নির্বাক দৃষ্টিতে বলছে, আল্লাহ তুমি আমার শহিদ ভাই-বোনগুলোকে জান্নাত নসিব করো।

বলছিলাম, যশোর সদর উপজেলার খড়কি এলাকার নুসাইবা তাসনিয়া চেরি মনির (০২) কথা। মঙ্গলবার সন্ধ্যায় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বাচ্চাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে যশোরের সাধারণ ছাত্র জনতা শহিদ মিনারে মোমবাতি প্রাজ্জ্বলন ও দোয়া করে।

সেখানে বাবা মুস্তাফিজুর রহমানের সঙ্গে চেরি মনিও এসেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে। সবাই যখন মোমবাতি হাতে নিরব বসেছিলেন, চেরি মনি তখন বাবাকে ডেকে দেখাচ্ছিল, “বাবা ও বাবা ওই দেখো আগুন।” শহিদ মিনারের পাদদেশে প্রজ্জ্বলিত মোমবাতি রাখার পর চেরিও এগিয়ে গিয়েছে। “আগুন আগুন” বলে চিৎকার করে বাবাকে জড়িয়ে ধরেছে।

বাবা মুস্তাফিজুরের অভয়ে পরক্ষণে ছোট্ট বাচ্চাটি বুকে সাহস সঞ্চার করে মোমবাতির পাশে গিয়ে নীরব হয়ে বসেছে। মোমবাতির আগুন দেখতে দেখতে চেরি মনিও হয়তো অনুভব করেছে আগুনে পুড়ে, দগ্ধ হওয়া কোমলমতি বাচ্চাদের মৃত্যু যন্ত্রণা।

শহিদ মিনার এলাকার মুস্তাফিজুর রহমান জানান, মাইলস্টোনে আগুনে পুড়ে বাচ্চাগুলো মারা গেছে। এই কথা চিন্তা করলে গায়ের লোম খাড়া হয়ে যায়। আমিও আমার বাচ্চাদের ছুটির সময় বাড়ি নিয়ে আসি। আমি এমন ঘটনা কল্পনাও করতে পারছি না। সবার মতো আমিও বাচ্চাকে নিয়ে শহিদ মিনারে এসেছি। মোমবাতি জ্বালানোর পর দোয়া করলাম ছোট্ট সোনামণিদের জন্য।

এই বেদনাবিধূর ঘটনার স্মৃতিচারণ কি আমাদের আদৌ সচেতন করে তুলবে ভবিষ্যতের সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে?

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.