Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
  • যশোরে দুই যুবলীগ নেতা আটক
  • যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ
  • শতাধিক অনাপত্তি সনদ বাতিল ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ
  • যশোর শিক্ষা বোর্ডের সাময়িক বরখাস্ত তিন কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত অফিস করতে হবে
  • যশোরের সাবেক এমপি মনির ও মেয়র রেন্টু দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন দুদক’র
  • হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বন্দবিলায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

banglarbhoreBy banglarbhoreSeptember 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা

দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দলের ইউনিয়ন শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ইউনিয়ন সভাপতি হাফেজ মনিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের জেলা সহসভাপতি মাও. নাজমুল হুদা। ইসলামী আন্দোলনের জেলা শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাও. ফজলুল করীম প্রধান বক্তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ এ ইসলামী দলটি দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সব আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্চার ছিল। আমাদের কর্মীরা ৫ আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতে ত্রাণ তৎপরতায় সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে।

গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, খাজুরা সাংগঠনিক থানা শাখার সভাপতি মাও. মুজাহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, সাংগঠনিক সম্পাদক মাও. আইয়ূব হোসেন, বন্দবিলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাও. হাসিবুর রহমান, সহসভাপতি মাও. আসাদুজ্জামান, লেবুতলা ইউনিয়নের সভাপতি মাও. সাখাওয়াত হোসেন, যুব আন্দোলন বন্দবিলার সাধারণ সম্পাদক মাও. শিহাউদ্দীন প্রমুখ। বৃষ্টি উপেক্ষো করে গণসমাবেশে ইসলামী আন্দোলন ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে মানবপাচার মামলার আসামি আটক

    September 23, 2026

    ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

    September 23, 2026

    যশোরে দুই যুবলীগ নেতা আটক

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.