Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা
  • যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান
  • চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব
  • ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক
  • যশোরে মাদক মামলায় তিনজনের ১০ বছর কারাদণ্ড
  • দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের আহবায়ক কমিটি
  • শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা
  • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ঝিকরগাছা প্রেসক্লাবে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বন্দরে চাঁদাবাজদের সতর্ক করলেন বিএনপি ভারত

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজু আহমেদ, বেনাপোল

বেনাপোল বন্দরে বিভিন্ন এলাকায় বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী পরিচয়ে কেউ চাঁদাবাজি বা মানুষকে ভয়ভীতি দেখালে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জনগণকে আহবান জানিয়েছেন পৌর বিএনপির সেক্রেটারি আবু তাহের ভারত।
বৃহস্পতিবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনায় একথা বলেন তিনি।

আবু তাহের ভারত বলেন, সহস্রাধিক ছাত্র, জনতার জীবনের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এখন নতুন সরকার ব্যবস্থায় দেশে গণমানুষের নতুন করে কথা বলা আর বেঁচে থাকার স্বাধীনতা এসেছে। মুসলিম, হিন্দুসহ সব সম্প্রদায়ের মানুষ কোন প্রকার ভীতি ছাড়ায় স্বাধীন ভাবে জীবন যাপন, নিজ নিজ ধর্ম পালন ও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে।

এ সময় একটি মহল বর্তমান অন্তর্বর্তিকালিন সরকার আর তাদের সমর্থনে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিতর্তিক করতে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র চলাচ্ছে। মানুষের অধিকার হরন ও দুর্বৃত্তায়ন করতে কেউ বিএনপির নাম ব্যবহার করবে এ অধিকার কাউকে দেয়া হয়নি। কোন অনিয়মের সাথে যারা জড়িত তাদের সতর্ক করে এসব কথা বলেন এ নেতা। আবু তাহের ভারত আরো বলেন, বেনাপোল বন্দর থেকে সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে। সরকারের গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান বন্দর, কাস্টমস হাউস, পৌরসভা, চেকপোস্ট ইমিগ্রেশন ও পর্যটন করপোরেশন রয়েছে বেনাপোলে।

রয়েছে প্রায় সহস্রধীক সিঅ্যান্ডএফ ও ৫ শতাধিক ট্রান্সপোর্ট এজেন্সী। যারা আমদানি রফতানি বাণিজ্য পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখছে। তাই এ অঞ্চলের গুরুত্ব অনেক বেশি। বাণিজ্যিক পরিবেশ স্টৈুরতে এ এলাকাকে নিরাপদ অঞ্চল হিসাবে গড়ে তুলতে হবে।

এ সময় গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, প্রেসক্লাব বেনাপোলের জিএম আসরাফ এবং সেলিমসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের বাজারে লিচু, দাম শ’প্রতি ৩০০ টাকা

মে ৩, ২০২৬

যশোরে শুরু হয়নি ধান সংগ্রহ অভিযান

মে ৩, ২০২৬

চিকিৎসা নিয়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি পরীক্ষায় বসতে দিলেন না কেন্দ্র সচিব

মে ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.