Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
  • শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  
  • যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
  • দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত 
  • কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
  • ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
  • ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ৩০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বসত ঘর ভেঙ্গে রাস্তা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৬, ২০২৪No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
বসত ঘর ভেঙ্গে রাস্তা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আয়ুব হোসেন। শুক্রবার সকালে কোটচাঁদপুরের জালালপুর গ্রামের নিজ বাড়িতে এ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী আয়ুব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী আয়ুব হোসেনের পিতা, মাতা, ভাই ও বোনেরা।

তিনি বলেন, উপজেলার ৫৩ নং জালালপুর মৌজার জমিতে আমাদের পৈত্রিক বসত বাড়ি। কিন্তু গ্রামের সাবেক ইউপি সদস্য ছবদুল বিশ্বাস ও তার সহযোগীরা আমাদের ওই বসত ঘর ভেঙ্গে দিয়ে রাস্তা তৈরি করতে বিভিন্ন ধরনের বাহানা ও হুমকি ধামকিসহ মারপিটেরও ঘটনা ঘটিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ছবদুল বিশ্বাস ইতোমধ্যে আমাদের বসতবাড়ির উত্তর পাশের তিন ফুট জমি দখল করেতৈরি করেছেন গরুর ফার্ম। আর ফার্মের ময়লা আবর্জনা, গরুর মলমূত্র আমার বসতবাড়ীর আঙ্গিনায় ফেলছেন।
বিষয়টি নিয় পূর্বে বেশ কয়েকবার তাকে নিষেধ করা হলেও তিনি কর্ণপাত করেননি। এমনকি জোরপূর্বক আমার বসত ঘর ভেঙ্গে দিয়ে চলাচলের রাস্তা তৈরির পায়তারা করছেন।

আয়ুব হোসেন বলেন, ঘটনাটি আমরা জানার পর তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় তারা আমার ও আমার পরিবারের কয়েক জনকে মারপিট করেন। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় অভিযোগ করলে তারা ক্ষিপ্ত হয়ে বসত বাড়ি, রান্নাঘর, কবুতরঘর ভেঙ্গে দেয়াসহ গাছ-পাছালি কেটে দেয়।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য ছবদুল বিশ্বাস বলেন, ওই ঘটনা নিয়ে মিটিং চলছিল। এ সময় মিটিং থাকা কিছু ছেলেরা এ কাজটি করেছেন। যা করা তাদের ঠিক হয়নি। তবে ওই ঘটনার পুরো দোষারোপ তারা আমাকে করছেন।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ছাড়া তারা ওই ঘটনা নিয়ে থানায় একটা অভিযোগও করেছেন। আমি বিষয়টি দেখার জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে অভিযোগটি পাঠিয়েছি।

কোটচাঁদপুর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

মে ২৯, ২০২৬

শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া

মে ২৯, ২০২৬

শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে  

মে ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.