Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২২, ২০২৬

বাঘারপাড়ায় শাকসু নির্বাচন ও জাতীয় নির্বাচন ঘিরে কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২২, ২০২৬
Facebook Twitter WhatsApp
বাঘারপাড়ায় শাকসু নির্বাচন ও জাতীয় নির্বাচন ঘিরে কর্মসূচি
Share
Facebook Twitter LinkedIn

বাঘারপাড়া সংবাদদাতা

যশোরের বাঘারপাড়া উপজেলায় শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধের প্রতিবাদ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ধারাবাহিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শাকসু নির্বাচন বন্ধের প্রতিবাদে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে বাঘারপাড়ায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দ্রুত শাকসু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

অপরদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৪ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলে নেতৃত্ব দেন সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

এ সময় নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী বার্তা তুলে ধরেন।

একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রচার সভার আয়োজন করে বাঘারপাড়া পৌর ও উপজেলা বিএনপি।

সভায় দলের নেতারা বর্তমান সরকারের সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

শাকসু নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঘারপাড়ায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.