Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আনন্দ র‌্যালি ও সমাবেশ
  • মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফল মেলা উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফী আইনে মামলা

banglarbhoreBy banglarbhoreJune 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বাঘারপাড়ায় স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকির ঘটনায় স্বামী মিসকাতুল আলমের বিরুদ্ধে পর্নোগ্রাফী আইনে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন বাঘারপাড়া থানার ওসিকে।

আসামি মিসকাতুল আলম পাইকপাড়া গ্রামের মুক্তাক মোল্যার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর আসামি মিসকাতুল আলম পরিবারিকভাবে ওই নারীকে বিয়ে করেন। বিয়ের যৌতুকের দাবিতে মিসকাত তার স্ত্রীর উপর শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা এনে দিতে রাজি না হওয়ায় মিসকাত তার স্ত্রীকে পিতার বাড়ি তাড়িয়ে দেয়।

এরপর মিসকাত তার ব্যবহৃত মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের গোপনে ধারণ করা ছবি পরিচিতদের পাঠিয়ে দেয়। স্ত্রীকে তালাক দেয়া হয়েছে মর্মে দেনমহরের টাকা দাবি করলে নগ্ন ছবি সামাজিক যোগাযোগ ম্যধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয়। বিষয়টি স্থানীভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি পর্নোগ্রাফী আইনে আদালতে এ মামলা করেছেন।

বাঘারপাড়ায় স্বামীর বিরুদ্ধে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

August 20, 2026

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.