Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাসের লুকিং গ্লাস ভাঙার জেরে মারধর, যবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

banglarbhoreBy banglarbhoreApril 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মনিরামপুর সংবাদদাতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক বাস চালককে মারধরের অভিযোগে ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বাস ওভারটেকিং করার সময় লুকিং গ্লাস ভাঙার জেরে টোল আদায়কারী শ্রমিকদের সঙ্গে নিয়ে যবিপ্রবি’র বাস চালকে মারধর করা হয়। রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের মণিরামপুর উপজেলার আটমাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী একটি বাস সকালে মণিরামপুর থেকে ছেড়ে যায়। রোববার যবিপ্রবি’র বিআরটিসি’র বাসটির চালক ছিলেন পিন্টু। বাসটি আটমাইল নামক স্থানে পৌছালে যবিপ্রবি’র বাসের পিছন দিক থেকে আসা অপর একটি বাসের ধাক্কায় বাসের লুকিং গ্লাস ভেঙে যায়। এ নিয়ে দুই বাস চালকের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সড়কের টোল আদায়কারীদের সঙ্গে নিয়ে বিআরটিসির পিন্টু নামের বাস চালককে মারধর করে অপর বাসচালক ও হেলপার। এ সময় বাসে থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নেমে আসে এবং ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ঘটনাস্থলে আসেন। যবিপ্রবি’র বাস চালককে মারধরের সুষ্ঠু বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা। পরে প্রক্টর যবিপ্রবি’র শিক্ষার্থীদের ফিরিয়ে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ে।

এদিকে, যবিপ্রবি’র বাস চালককে মারধর ও হেনস্থা করার অপরাধে ঘটনাস্থল থেকে অপর (লোকাল) বাসচালক কেশবপুর উপজেলার হাফিজুর রহমান ও হেলপার মণিরামপুর উপজেলার খানপুর গ্রামের সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী যবিপ্রবি’র প্রশাসনিক কর্মকর্তা সৌরভ ভট্টাচার্য্য বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে যবিপ্রবি’র শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বাহনকারী বাসটি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে লোকাল বাস চালক, হেলপার ও কতিপয় শ্রমিকদের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে। ওই সময় যবিপ্রবি’র বিআরটিসির পিন্টু নামের এক চালককে মারধর করা হয়।

যবিপ্রবির শিক্ষার্থী জানান, লোকাল বাস চালক ও টোল আদায়কারীরা মিলে যবিপ্রবি’র বিআরটিসির বাস চালক পিন্টুকে মারধর করেছে, আমরা এর সঠিক বিচার চাই।

মণিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস ওভারটেকিং করার সময় লোকাল বাসের সঙ্গে ধাক্কা লাগে বলে জানান শিক্ষার্থীরা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। দুইজনকে গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, ঘটনা কি, জানার জন্য থানায় আনা হয়েছিল। যবিপ্রবি’র প্রক্টর মহোদয় এসে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে নিয়ে যান।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি সমন্বয় করে ঘটনার সঙ্গে জড়িদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেয়ায় অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.