Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

বেজপাড়ার রিংকু দেবনাথের বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ

কোতোয়ালি থানায় এলাকাবাসীর লিখিত অভিযোগ
banglarbhoreBy banglarbhoreআগস্ট ১৭, ২০২৪Updated:আগস্ট ১৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ পূজারমাঠ এলাকার বাসিন্দা অনিল দেবনাথের ছেলে রিংকু দেবনাথের বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। একই সাথে তার বিরুদ্ধে সাম্পদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। শুক্রবার রাতে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন এলাকার মানুষ।

লিখিত অভিযোগে বলা হয়েছে, বেজপাড়া মেইন রোডের পূজারমাঠের পাশে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন রিংকু দেবনাথ। ভবনটি নির্মাণে পৌরসভার নিয়ম মানেননি তিনি। ভবনের একটি ফ্ল্যাট বিক্রির জন্য একই এলাকার বিশ্বনাথ দত্ত ও ফণীভূষণ পালের কাছ থেকে ৬১ লাখ ১৩ হাজার টাকা গ্রহণ করেছেন। কিন্তু তাদেরকে রেজিস্ট্রি করে দেননি। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর প্রদীপনাথের অফিসে বসে শালিস করা হলে রিংকু দেবনাথ রেজিস্ট্রি করে দিতে সম্মত হয়ে মুচলেকা দেন। এরপরও তিনি ক্রেতাদের ফ্ল্যাট বুঝে না দিয়ে হুমকি দেন।

গত ৬ আগস্ট পাওনাদাররা রিংকু দেবনাথের কাছে আসলে তিনি তাদের সাথে খারাপ আচরণ করতে থাকেন। এ সময় স্থানীয় আসিফ মাহমুদ তাকে ভদ্রভাবে কথা বলতে বললে তিনি লাঠি দিয়ে তার মাথা ফাটিয়ে দেন। যা নিয়ে এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করলে রিংকু দেবনাথ সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে বলে সেনাবাহিনীকে খবর দিয়ে ঘটনাস্থলে আনে। এক পর্যায়ে গত ১৫ আগস্ট আদালতে তিনি এলাকার নিরীহ কিছু মানুষের বিরুদ্ধে মিথ্যা পিটিশন দায়ের করেছেন।

এদিকে, রিংকু দেবনাথের বিরুদ্ধে বাড়ি নির্মাণের সময় আবুল হোসেন ট্রেডার্সের কাছ থেকে রড, সিমেন্ট নিলেও টাকা পরিশোধ করেনি। প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল এখনও তার কাছ থেকে টাকা বুঝে পাননি বলে অভিযোগ করেছেন।

রিংকু দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা। কেননা বিশ^নাথ দত্ত ও ফণীভূষণ পাল বাকি টাকা দিতে না পারার কারণে ফ্ল্যাট নিতে পারেনি। যা আদালতের মাধ্যমে মীমাংসা হয়েছে। আর বাড়ি করার পর রড, সিমেন্টের সব টাকা পরিশোধ করেছি। সর্বশেষ গত ৬ আগস্ট আমার বাড়িতে হামলা করে ভাংচুর করেছে আসিফ মাহমুদসহ তার দলবল। সিসিটিভি ফুটেজ আমার কাছে রয়েছে। সেনাবাহিনীর টিম এসে দেখে গেছে। বিষয়টি নিয়ে আমি মামলা করার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, বেজপাড়ার রিংকু দেবনাথের বিরুদ্ধে এলাকার মানুষ গণস্বাক্ষর দিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.