Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ
  • যশোরে চেতনানাশক স্প্রে করে ২৮ ভরি স্বর্ণ ও টাকা চুরি
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা : কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • যশোরে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম : তদন্ত চেয়ে ‘জুলাই যোদ্ধা’ রাকিবের স্মারকলিপি
  • প্রতিবন্ধী সিয়ামের খাতা অবমূল্যায়নের অভিযোগ: ডিসির কাছে বাবার স্মারকলিপি
  • কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া ক্যাম্প
  • যশোরে যুবনেতা সাদিকের মৃত্যুবার্ষিকী পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে ব্যবসায়ী নেতার উপর হামলা

banglarbhoreBy banglarbhoreAugust 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা

যশোরের বেনাপোলে ইমপোর্টস এন্ড এক্সপোর্টস এ্যাসোসিয়েশন ব্যবসায়িক সমিতির সভাপতি ও মেসার্স এএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলি হোসেনের (৪৭) উপর সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠেছে। এ সময় তাকে মারপিট করাসহ ৩টি মোবাইল ফোন, স্বর্ণের চেইন, ব্রেসলেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাই করা হয়।

মঙ্গলবার বেলা ১২ টার দিকে বেনাপোল বাজারস্থ বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনার পর সাদীপুর বেলতলা এলাকায় তার গাড়ীর উপর আবারও হামলা চালানো হয়। এবং গাড়ি ভাংচুর করা হয়। বুধবার সকালে তার বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ব্যবসায়িক সমিতির সভাপতি আলী হোসেন। হামলার ঘটনায় ভুক্তভোগী আলী হোসেন জানান, যশোরের জাবির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তার (ভারতীয় নাগরিক) ৫ জন এক্সপোর্টার মারাত্মকভাবে জখম হয়ে ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উন্নত চিকিৎসার প্রয়োজনে তারা দেশে ফিরতে সহযোগীতা চাইলে তিনি সকাল সাড়ে দশটার দিকে একটি এ্যম্বুলেন্স ও তার ব্যক্তিগত প্রাইভেট কারযোগে বেনাপোল ইমিগ্রেশানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বেনাপোল বিজিবি ক্যাম্পের সামনে একদল লোক গাড়িটি থামানোর সিগন্যাল দিলে তিনি গাড়ি হতে নিচে নেমে তাদেরকে জানান, তার গাড়িতে গুরুতর রোগী আছে। কিন্তু এসময় নারয়নপুর গ্রামের মৃত মহব্বতের পুত্র জহিরের নেতৃত্বে শরি মেম্বার, শামিম,আক্কাচসহ অজ্ঞাতনামা ৭/৮জন তার উপর হামলা চালিয়ে মারপিট শুরু করে। তার গাড়ীতে থাকা ভারতীয় নাগরিক আবু সাহেদের গলার চেইন ও রবিউল ইসলামের হাতের বেসলেট এবং সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে সাদিপুর রোড হতে ফেরার পথে উল্লেখিত সন্ত্রাসীরা পুনরায় তার গাড়ির উপর হামলা চালিয়ে চালককে মারধরসহ ভাংচুর ও লুটপাট চালিয়ে ক্ষতি সাধন করে। এ ঘটনায় তিনি বেনাপোল পোর্টথানা পুলিশকে অবহিত করতে গেলেও দেশের চলমান পরিস্থিতিতে থানার কার্যক্রম বন্ধ থাকায় আইনগত পদক্ষেপ নেয়া সম্ভব হয়নি। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৫ বছর অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে কোটি টাকার অবৈধ ব্যবসা, জিম্মি শিক্ষার্থীদের ভবিষ্যৎ

    August 11, 2026

    যশোরে চেতনানাশক স্প্রে করে ২৮ ভরি স্বর্ণ ও টাকা চুরি

    August 11, 2026

    তালার উন্নয়নে বড় পরিকল্পনা : কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.