Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
বেনাপোল কাস্টমস কমিশনারসহ ১৭ কমিশনার বদলি
Workflow: {}
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বেনাপোল কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনসহ কাস্টমস ও ভ্যাটের ১৭ জন কমিশনারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হলেও বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার।

প্রজ্ঞাপনে বিদায়ী কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনকে জাতীয় রাজস্ব বোর্ডের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের মহাপরিচালক পদে বদলি করা হয়েছে। তার স্থলে বেনাপোল কাস্টমস কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ফাইজুর রহমান। তিনি এর আগে রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে চার মাস আগে খালেদ মোহাম্মদ আবু হোসেনকে বেনাপোল কাস্টমসে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু তিনি পরিস্থিতির খুব একটা উন্নতি করতে পারেননি বলে অভিযোগ রয়েছে। কাস্টমস হাউস থেকে বহিরাগত অপসারণ ও ঘুষ বাণিজ্য বন্ধে কঠোরতাসহ বেশ কিছু ক্ষেত্রে তার সফলতা থাকলেও নানা কারণে তিনি বিতর্কিত ছিলেন। তার দায়িত্ব পালনকালে গত ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালায়।

এ সময় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার ও তার সহযোগীকে আটক করে দুদক। অভিযোগ রয়েছে, কাস্টমস কমিশনার মোহাম্মদ আবু হোসেনের যোগসাজশে সে সময় অপরাধী রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দিতে বাধ্য হয় দুদক। এ নিয়ে সাধারণ জনতা বিক্ষোভ করলে তোপের মুখে পরের দিন ওই রাজস্ব কর্মকর্তাকে দুদকের হাতে তুলে দেন কমিশনার। এ ছাড়া ভারত থেকে কাগজপত্রবিহীন পণ্যবোঝাই ট্রাক আটক হলেও অপরাধীদের বাঁচাতে সহায়তার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বদলি হওয়া অন্যরা হলেন, ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার আবুল বাসার মো. শফিকুর রহমানকে চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউসে, যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মো. মুরাদকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে এবং জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার মহাপরিচালক মো. আবদুল হাকিমকে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের কমিশনার একেএম নূরুল হুদা আজাদকে গাজীপুর ভ্যাট কমিশনারেটে, ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসানকে নারায়ণগঞ্জ ভ্যাট কমিশনারেটে, রংপুর ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাসকে বরিশাল ভ্যাট কমিশনারেটে, খুলনা ভ্যাট কমিশনারেটের (আপিল) কমিশনার এস এম সোহেল রহমানকে ময়মনসিংহ ভ্যাট কমিশনারেটে এবং ঢাকা-১ ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার শামীম আরা বেগমকে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার কমিশনার করা হয়েছে।

সদ্য যোগদানকৃত কমিশনারদের মধ্যে শামীমা আক্তারকে ঢাকা-১ ভ্যাট (আপিল) কমিশনারেটে, মু. রইচ উদ্দিন খানকে ঢাকা ইকোনমিক জোন কমিশনারেটে, মোহাম্মদ ছালাউদ্দিন রিপনকে ঢাকা শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরে, মুহা. মাহবুবুর রহমানকে রাজশাহী ভ্যাট কমিশনারেটে, মো. গিয়াস কামালকে ঢাকা কাস্টমস রিস্ক ম্যানেজমেন্টে, মোহাম্মদ সফিউর রহমানকে রংপুর ভ্যাট কমিশনারেটে, মো. মুশফিকুর রহমানকে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউসে ও মানস কুমার বর্মনকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক

এপ্রিল ২৮, ২০২৬

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.