Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করছে জাকের পার্টি : মহাসচিব

যশোরে সাংগঠনিক সভা অনুষ্ঠিত
banglarbhoreBy banglarbhoreNovember 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, জাকের পার্টি মানুষের কল্যাণে কাজ করে। জাকের পার্টি সব সময়ই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে জাকের পার্টি কাজ করে যাচ্ছে। তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পার্টির তৎপরতা বৃদ্ধিসহ সবাইক এক হয়ে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলো প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যে ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে হলে এবং নতুন সংস্কার করতে হলে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই।

রোববার যশোর জিলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাকের পার্টির প্রতিষ্ঠার পর থেকে নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করেছে শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থে। জাতীয় স্বার্থে কখনো কখনো আদর্শগত ও ইস্যুগতভাবে কারো না কারো সঙ্গে সংযুক্ত হয়েছে। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই। যে দলগুলো জনগণের কথা বলে, জনগণের স্বার্থের কথা বলে, তাদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান আছে। সকল দলের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই। সামনের পরিস্থিতি বলে দেবে আমরা জোটবদ্ধ হব নাকি এককভাবে যাত্রা অব্যাহত রাখব।

দলের জেলা সভাপতি হাজী মহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় জাকের পার্টি মহাসচিব বলেন, নির্বাচনে কালো টাকার প্রভাব, পেশী শক্তির প্রভাব দূর করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিতর্কমুক্ত, অংশগ্রহনমুলক, সর্বজন গ্রহনযোগ্য, উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হলে ই-ভোটিং ও ব্লক চেইন টেকনোলজি প্রবর্তন করতে হবে।

সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহীউদ্দীন ফকির, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা শাহিদা হায়দার দিপ্তী এবং জেলা, উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

August 23, 2026

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

August 23, 2026

যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.