Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৯, ২০২৫

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের ছয়টি আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মনোনয়ন দাখিল করছেন প্রার্থীরা।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

সোমবার সকাল থেকে তীব্র শীতকে উপেক্ষা করে প্রার্থী ও তাদের সমর্থকেরা আসেন রির্টানিং কার্যালয়ে। পরে দায়িত্বরত কর্মকর্তার কাছে নিজ নিজ আসনের মনোনয়ন দাখিল করেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

বিকেলে জেলা রির্টানিং কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন দাখিল করেন বিএনপি থেকে জেলার হেভিওয়েট প্রার্থী দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জাগপাসহ স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

মনোনয়ন দাখিলকে কেন্দ্র জেলা রিটানিং কার্যালয় প্রাঙ্গন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিলো। ৬টি আসনে ৪৭ জন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে মনোনয়ন দাখিল করেছেন। জয়ের আশাবাদ ব্যক্ত করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান সব প্রার্থীর।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলায় ৬টি সংসদীয় আসনে ৪৭ জন মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি থেকে ১০ জন, জামায়াত থেকে ৬ জন, স্বতন্ত্র ১০, ইসলামী আন্দোলন ৬, জাতীয় পার্টি ৭, বিএনএফ, বাসদ, জাগপা, সিপিবি, খেলাফত মজলীস ও মাইনরিটি জনতা পার্টি থেকে একজন, এবি পার্টির দুই জন মনোনয়ন দাখিল করেছেন।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

এর আগে ৬টি আসনে মনোনয়ন সংগ্রহ করেন ৭১ জন প্রার্থী। যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন দাখিল করেছেন জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফসিয়ার রহমান, বিএনপির নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান, স্বতন্ত্র শাহজাহান আলী, বিএনপি মফিকুল হাসান তৃপ্তি ও স্বতন্ত্র আবুল হাসান জহির।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) স্বতন্ত্র মেহেদী হাসান, বিএনপি মো. ইসহক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইদ্রিস আলী, জাতীয় পার্টির ফিরোজ শাহ, স্বতন্ত্র জহুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট শামছুল হক, জামায়াতে ইসলামী মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ইমরান খান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রিপন মাহমুদ, বিএনপি সাবেরা সুলতানা।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

যশোর-৩ (সদর) জামায়াতে ইসলামী আব্দুল কাদের, জাতীয় পার্টি খবির গাজী, বিএনপি অনিন্দ্য ইসলাম অমিত, সিপিবি রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুহাম্মদ শোয়াইব হোসেন, জাগপা নিজামদ্দিন অমিত।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) স্বতন্ত্র এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় পার্টি জহুরুল হক, বিএনপি অ্যাডভোকেট সৈয়দ এএইচ সাবেরুল হক সাবু, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি সুকৃতি কুমার মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বায়েজীদ হোসাইন, বিএনপি মতিয়ার ফারাজী, খেলাফত মজলীস আশেক এলাহী, জামায়াতে ইসলামী গোলাম কুদ্দুম, বিএনপি টিএস আইয়ূব, স্বতন্ত্র ফারহান সাজিদ। যশোর-৫ (মণিরামপুর) বিএনপি রশীদ আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়নাল আবেদীন, স্বতন্ত্র কামরুজ্জামান, জামায়াতে ইসলামী গাজী এনামুল হক, স্বতন্ত্র শহীদ ইকবাল হোসেন, জাতীয় পার্টি এমএ হালিম, স্বতন্ত্র এবিএম গোলাম মোস্তফা, স্বতন্ত্র নজরুল ইসলাম। যশোর-৬ (কেশবপুর) জাতীয় পার্টি জিএম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোক্তার আলী, এবি পার্টি মাহমুদ হাসান, বিএনপি আবুল হোসেন আজাদ।

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় যশোরের ছয় আসনে ৪৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

মনোনয়নপত্র জমা দান শেষে অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, ‘যশোর-৩ আসন নির্বাচনী এলাকা থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে দলের শীর্ষ নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা, ওলামা, মাশায়েখ, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। অমিত বলেন, ‘আমরা ইতিবাচকভাবে সামনে আগাতে চাই। আমি আশাবাদী বর্তমান নির্বাচন কমিশন ও অর্ন্তবর্তী সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। সকল প্রার্থীর জন্য নির্বাচনের মাঠে অনুকূল পরিবেশ তৈরি হবে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.