Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
  • সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির
  • তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন
  • মণিরামপুরে পোষা বিড়ালকে লাথি মেরে আহত, থানায় অভিযোগ
  • বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনির স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন
  • ১২ দিনেও মেলেনি মণিরামপুরের হারুনের খোঁজ
  • বেনাপোলে ১৩৯ বছরের বিদ্যালয়ে মৃত্যুঝুঁকিতে শিক্ষার্থীদের পাঠদান
  • ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু আক্রান্ত ৭ জন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৬, ২০২৪

ভবদহ জলাবদ্ধ অঞ্চলের পানি নিষ্কাশনে ধীরগতি

 ক্ষুব্ধ সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ
banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের ভবদহ জলাবদ্ধ অঞ্চলের পানি নিস্কাশনে ধীর গতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। শনিবার বিকেলে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ ভবদহ এলাকা পরিদর্শনকালে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভবদহ স্লুইস গেট থেকে ভাটিতে বিভিন্ন স্থান পরির্দশন করেন।

সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ জানান, পরিদর্শনকালে তাঁরা মাত্র ৪ স্কেভেটার দেখতে পান, বেলা ৩টার সময় কাজ না করে যন্ত্রগুলো বসে ছিল। শোলমারি ব্রিজের উপর থেকে এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় তিনি বলেন, বর্তমান সরকার গুরুত্ব সহকারে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি ও জলাবদ্ধ জনপদের মানুষের দীর্ঘ আন্দোলনের দাবি মেনে নিয়ে আমডাঙ্গা খাল প্রশস্তকরণ ও সংস্কার, টেকা-গ্যাংরাইল নদী খনন করে জলাবদ্ধ পানি নিষ্কাশনে ৮টি যন্ত্র দিয়ে পানি প্রবাহের চ্যানেল কাটার কাজ শুরু করেছে বলে আমাদের বলেছে। টিআরএম প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। বিগত সরকারের লুটেরা সিন্ডিকেটের গণবিরোধী ভ্রান্ত সিদ্ধান্ত স্থায়ী জলাবদ্ধতা ও নদী হত্যার কারণ বলে প্রমাণিত হয়েছে। বিষয়টি সরকার বিবেচনায় নিয়েছে। এজন্য জলাবদ্ধ এলাকার জনগণের পক্ষ থেকে সরকারের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

কিন্তু আমরা পরিদর্শনে এসে দেখলাম ৮টি স্কেভেটরের জায়গায় মাত্র ৪টা স্কেভেটর রয়েছে। তাও বেলা ৩টার সময় কাজ না করে বসে আছে। সরকারের কথার সাথে কাজের মিল পেলাম না- যা দুঃখজনক।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা গভীর উদ্যোগের সাথে লক্ষ্য করছি একটি মহল বিগত লুটেরা সিন্ডিকেটের ভাষায় সেচের মাধ্যমে সমাধান ও টিআরএম’র বিপক্ষে বলার অপচেষ্টা করছে। আমরা এ সকল অপতৎপরতা সম্পর্কে জনগণকে সজাগ থেকে জলাবদ্ধতার স্থায়ী সমাধান ও নদীর নাব্যতা ফিরে না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।
নেতৃবৃন্দ এনজিও ঋণ আদায় বন্ধ, ক্ষতিগ্রস্ত কৃষক ও বসতবাড়ির ক্ষতিপূরণ, সকল নদী খাল সংস্কার, ঘের নীতিমালা বাস্তবায়ন এবং উজানে নদী সংযোগ প্রদান করে স্থায়ী সমাধানে সমন্বিত পরিকল্পনা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
ভবদহ স্লুইস গেট থেকে ১৭/১৮ কিলোমিটার ভাটিতে শোলগাতি ব্রিজে দাঁড়িয়ে নেতৃবৃন্দ খনন কাজ পরিদর্শন করেন। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, নাজিমউদ্দিন, শেখর বিশ্বাস, শিবপদ, ইলিয়াস প্রমুখ।

ভবদহ জলাবদ্ধ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ

সরকারি বরাদ্দের বাইসাইকেল নিয়ে বিতর্ক : ফেরত দিলেন কোটচাঁদপুর জামায়াতের আমির

তালার নগরঘাটা-মাছখোলা রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.