Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভবন নির্মাণের জন্য মাটি দিয়ে ভরাট করা হচ্ছে কালভার্টের মুখ

কেশবপুরে জলাবদ্ধতার শঙ্কা
banglarbhoreBy banglarbhoreMarch 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা

যশোরের কেশবপুরে সরকারি কালভার্টের মুখ মাটি দিয়ে ভরাট করে বন্ধ করা হয়েছে। ওই কালভার্ট দিয়ে পাঁচটি বিলের পানি নিস্কাশিত হয়ে থাকে। এভাবে কালভার্টের মুখ বন্ধ থাকলে বর্ষা মৌসুমে পানি সরতে না পারলে এলাকায় দেখা দেবে ভয়াবহ জলাবদ্ধতা।

অভিযোগ উঠেছে, এলাকার প্রভাবশালী একটি মহলের ইন্ধনে ওই স্থান সংলগ্ন জমিতে ভবন নির্মাণের জন্য মাটি ভরাট করে কালভার্টটির মুখ বন্ধ করা হচ্ছে।

জানা গেছে, কেশবপুর পৌরসভার মধ্যকুল আমতলা নামক স্থানে প্রধান সড়কের পাশে কালভার্টের সামনে ট্রাকে করে মাটি এনে ভরাট করে বন্ধ করে দেয়া হয়েছে। কালভার্টের সামনের জমি মণিরামপুরের চিনাটোলা এলাকার শিমুল হোসেনসহ কয়েকজন কিনে সেখানে ভবন নির্মাণ করতে মাটি দিয়ে ভরাট করছেন। জমি ভরাটের আগেই তারা কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন। এই কালভার্ট দিয়ে কেশবপুরের বলধালি, হাবাসপোল, মধ্যকুল এবং মণিরামপুরের হাসাডাঙ্গা ও আটঘরা বিলের পানি নিস্কাশিত হয়ে থাকে।

গত বর্ষা মৌসুমে কালভার্ট এলাকা প্রায় ছয়মাস জলাবদ্ধ ছিল। এলাকার মধ্যকুল ও হাবাসপোল গ্রামের মানুষের বাড়িঘরে জলাবদ্ধ পানি ঢুকে পড়ায় অনেকেই সড়কে টংঘর বানিয়ে আশ্রয় নেয়। মধ্যকুল গ্রামের ভ্যানচালক আব্দুল মালেক বলেন, কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় দুশ্চিন্তা হচ্ছে। বর্ষাকালে কালভার্ট দিয়ে পানি সরতে না পারলে বাড়িঘর পানিতে তলিয়ে যাবে। তখন আবার রাস্তায় টংঘর বানিয়ে থাকতে হবে।

এলাকার সাবেক পৌর কাউন্সিলর আয়ুব খান বলেন, এই সরকারি কালভার্টের মুখ দিয়ে বর্ষা মৌসুমে পাঁচটি বিলের পানি নিস্কাশন হয়ে হরিনদ নদে যায়। এভাবে কালভার্ট বন্ধ করে দিলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের ব্যাপক সমস্যা হবে। বিকল্প ব্যবস্থা না রেখে কালভার্টের মুখ বন্ধ করায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কালভার্টের সামনের জমির মালিক শিমুল হোসেন বলেন, এলাকার মানুষের সঙ্গে কথা বলে মাটি ভরাট করা হচ্ছে। মাটি ভরাট শেষ হলে নিজ উদ্যোগে নতুন একটি কালভার্ট করে দেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, ঘটনাস্থলে পৌর ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে বন্ধ করে দেয়া কালর্ভাটের মুখ খুলে দিতে বলা হয়েছে। কালভার্টের মুখ খুলে না দেয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।

ভবন নির্মাণের জন্য
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.