Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
  • যশোরের কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার
  • ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভাষা শহিদ স্মরণে যশোরে ৫২শ’ মোমবাতি প্রজ্জ্বালন

banglarbhoreBy banglarbhoreFebruary 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
৫২শ’ মোমবাতি প্রজ্জ্বালনের মধ্য দিযে ভাষা শহিদদের স্মরণ করলেন যশোরবাসী। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদেরহাটের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা শহিদদের স্মরণ ও জাতীয় জীবনের সব অন্ধকার দূর করে নতুনে উদ্ভাসিত হওয়ার প্রত্যয়ে বিশিষ্ট ব্যক্তিরা মোমবাতি প্রজ্জ্বালন করেন। এর পর রাতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আল্পনার রঙে আঁকা হয়।
এর আগে, সন্ধ্যায় চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পৌর সভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর ই আলম সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আছাদুজ্জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন ও যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বক্তরা বলেন, সালাম, বরকত, রফিক, জব্বররা কিন্তু বুকের রক্ত দিয়ে নিহত হওয়ার জন্য জীবন দেয়নি। তারা রক্ত দিয়েছিলেন মনের ডাকের জন্য। মায়ের ভাষার সম্মান রক্ষার জন্য। তারা কিন্তু জানতেন না; তারা মারা যাবেন। তারা শহীদ হয়ে যাবেন। তাদের মনের ডাক, বিশ^ বুঝতে পেরেছে অনেক বছর পর। এই দিনটা আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসাবে স্বকৃতি দিয়ে। বাঙালি এমনই একটি জাতি। অনেক ক্ষেত্রে এগিয়ে থাকে। নাড়ীর যে সংযোগ সেটা খুঁজে বেড়ায়। নাড়ির টানের সব সময় অগ্রসী ভ’মিকা পালন করে। সেই বাঙালিদের প্রতিনিধিত্ব করি আমরা। আজকের এই বিশেষ দিনে আমরা বিশেষ সেই শহীদদের স্মরণ করি, শ্রদ্ধা করি।’
বিকেলে শহিদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সাংস্কৃতিক সংগঠন উদীচী, সুরধুনী, পুনশ্চ, সুরবিতান ও ভৈরবের শিল্পীরা। গানে গানে ভাষা শহিদদের স্মরণ করা হয়।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ৫ দিনের কর্মসূচি শুরু করে জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাট যশোর। এবারও একুশ স্মরণে ২১ জন বরেণ্য চিত্রশিল্পীর অংশগ্রহণে আর্ট ক্যাম্পের মধ্যে দিয়ে শুরু হয় পাঁচদিন ব্যাপী কর্মসূচি। আট ক্যাম্পের চিত্রশিল্পীদের আঁকা ছবি যশোর শিল্পকলার আর্ট গ্যালারিতে আয়োজন করা হয় ৫ দিনের চিত্র প্রদর্শনী। আর গত সোমবার শহিদ মিনার চত্বর আল্পনা আঁকা হয়। ২০১৮ সাল থেকে শহিদ মিনারে আল্পনা আঁকা ও মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচি পালন করছে চাঁদের হাট যশোর জেলা শাখা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

    October 15, 2026

    দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে

    October 15, 2026

    ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.