Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিবির নেতা জিসান ইস্যুতে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ
  • যশোরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত
  • শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন : দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ
  • সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • মহেশপুরে নিম্নমানের ইটের খোঁয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
  • হত্যার হুমকি ও মামলার প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবি’র
  • মাগুরায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৪, ২০২৬

ভিনির গোলে হার এড়াল ব্রাজিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
ভিনির গোলে হার এড়াল ব্রাজিল
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা ডেস্ক

ব্রাজিল-মরক্কোর হাড্ডাহাড্ডি ম্যাচটিকে যদি এক বাক্যে বলতে হয়, তা হলে এমন শোনাবে ‘নোবডি ডিজার্ভ টু উইন।’ জেতেওনি কেউ। মেটলাইফ স্টেডিয়ামে উন্মাদনায় ঠাসা লড়াই থেমেছে ১-১ সমতায়।

বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচটিতে অবশ্য সবকিছু ছিল—আক্রমণ, প্রতি আক্রমণ, গোল, গতি আর উন্মাদনা। সমাধান হয়েছে সমানে সমানে। বল দখলে ব্রাজিলের পক্ষে ছিল ৫১ শতাংশ, মরক্কোর ৪৯। গোলে শটও প্রায় একই।

যতটুকু হিসাবের বিষয়, তা হলো বড় সুযোগ মিস কে কম করেছে। এই হিসেবে মরক্কো অবশ্য ব্রাজিলের থেকে এগিয়ে থাকবে। আরেকটি দিকেও ব্রাজিলকে পাশ কাটিয়ে যাচ্ছে আফ্রিকান চ্যাম্পিয়নরা। কম হলুদ কার্ড দেখায় ব্রাজিলের চেয়ে এগিয়ে থেকে আপাতত গ্রুপ সি-এর শীর্ষে রয়েছে মরক্কো।

টানটান উত্তেনার ম্যাচটিতে প্রথমার্ধ ছিল দারুণ উপভোগ্য। দুই দলই ছিল প্রাণবন্ত, আক্রমণাত্মক এবং ছিল ভালো মানের ফুটবল। গোলও এসেছিল এই অর্ধে। প্রথমার্ধে সুযোগ তৈরি, আক্রমণের ধার আর আত্মবিশ্বাস—সবকিছুতেই ব্রাজিলকে ছাপিয়ে যাচ্ছিল মরক্কো। কিন্তু ফুটবল বারবার মনে করিয়ে দেয়—শ্রেণিটা কখনো হারিয়ে যায় না।

২১ মিনিটে গোল হজমের পর সেলেসাওদের নিস্তেজ মনে হয়েছিল। ১০ মিনিটের ব্যবধানে গোল শোধ দিয়ে সতীর্থদের চাঙ্গা করে দেন ভিনিসিয়ূস জুনিয়র।

৩২ মিনিটে ভিনি গোল করার আগে মরক্কোকে আনন্দে ভাসান ইসমাইল সাইবারি। ম্যাচের ২০ মিনিটে ব্রাজিলের রক্ষণভাগের মাঝখান চিরে দুর্দান্ত এক থ্রু পাস বাড়ান ব্রাহিম দিয়াজ। নিখুঁত সেই পাসে দৌড়ে গিয়ে বলের নিয়ন্ত্রণ নেন ইসমাইল সাইবারি। দুই ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাকের মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া সাইবারির সামনে তখন গোলরক্ষক অ্যালিসনও লাইন ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু এতটুকুও বিচলিত হননি মরক্কোর এই মিডফিল্ডার।

অসাধারণ স্থিরতায় বলটিকে আলতো করে তুলে জালে পাঠান।

প্রথমার্ধের উত্তেজনা দ্বিতীয়ার্ধে কমে গেলেও গোলের জন্য মরিয়া ছিল দুদল। শেষদিকে বেশ কয়েকটি সুযোগ মিস করেছে ব্রাজিল। ইয়াসিন বুনোকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি রাফিনহা।

আর যোগ করা সময়ে নিল এল আইনাউইয়ের নিচু শটটি ঠেকিয়ে ব্রাজিলকে পয়েন্টের স্বাদ দেন আলিসন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিবির নেতা জিসান ইস্যুতে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ

যশোরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন : দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.