Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি
  • দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি
  • সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু
  • যশোর বিসিকে এলাকা নিয়ন্ত্রণে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয়
  • কোটচাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ভিডিও ধারণ-ব্লাকমেইল, যুবক আটক
  • মাথায় গুলিবিদ্ধ ‘জুলাই যোদ্ধা’ এনাম অর্থাভাবে থমকে চিকিৎসা, দিশেহারা পরিবার
  • শহরের যানজট কমাতে মাঠে ট্রাফিক পুলিশ
  • ‘সমৃদ্ধ যশোর ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভূমিকম্প : এবার উৎপত্তিস্থল যশোর

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
ভূমিকম্প : এবার উৎপত্তিস্থল যশোর
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা

যশোরের মণিরামপুরে একটি ভূকম্পনের সৃষ্টি হয়েছে। রিখটার স্কেলে এটি মৃদু ধরনের ভূমিকম্প হিসেবে চিহ্নিত হয়েছে।

শনিবার দুপুর ২টা ২৭ মিনিটে যশোর জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। উৎপত্তিস্থল ছিল যশোরের মণিরামপুর উপজেলা।

যশোর বিমান বাহিনী নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে মণিরামপুর এলাকায়।

যদিও ভূকম্পনের মাত্রা খুব বেশি ছিল না, তবে এটি চলতি সেপ্টেম্বর মাসে দেশের ভেতরে তৃতীয়বারের মতো অনুভূত ভূমিকম্প।

মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না বলেন, “৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলেও এর তীব্রতা ছিল তুলনামূলকভাবে কম।

ফলে অধিকাংশ মানুষ সেটি বুঝতেও পারেননি। উপজেলা পর্যায়ে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবীর গণমাধ্যমকে বলেন, ‘আজ ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি নিম্ন মাত্রার ভূমিকম্প।

মণিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।’

শনিবার বেলা ২টা ২৭ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি

মে ৫, ২০২৬

দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি

মে ৫, ২০২৬

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু

মে ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.