Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৪, ২০২৬

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবি গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের

স্বস্ত্রীক মাদুরোকে অপহরণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধের দাবি গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ফিরিয়ে দেয়ার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। রোববার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক হাচিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা সভাপতি মাহবুবুর রহমান মজনু, বাসদ যশোরের নেতা আলাউদ্দিন, ছাত্র ইউনিয়ন যশোর জেলা সভাপতি রাশেদ খান প্রমুখ। সভা পরিচালনা করেন সিপিবি যশোর জেলার অন্যতম নেতা আব্দুর রহিম। সমাবেশে নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র নিন্দা জানান।

এ সময় বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি সারাবিশ্বে তাদের শক্তির অপব্যবহার করে আসছে। ভেনেজুয়েলায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। এটাকে এক কথায় অপহরণ করা বলতে হয়। একটা স্বাধীন দেশের ভূখণ্ডে ঢুকে সে দেশের সরকার প্রধানকে সামরিক অভিযান চালিয়ে উঠিয়ে আনা অমানবিকতা ও স্বেচ্ছাচারিতা।

বক্তারা আরও বলেন, কোনো নিয়ম-নীতি বা আইন-কানুনের তোয়াক্কা না করে ট্রাম্প প্রশাসন যা করেছে, তার বিরুদ্ধে বিশ্বব্যাপি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানো উচিত। তারা অভিযোগ করেন, যেখানেই খনিজ সম্পদ আছে, সেখানেই যুক্তরাষ্ট্র ‘শান্তি প্রতিষ্ঠা’ করতে চলে যায়। ভেনেজুয়েলায় প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে।

বর্তমান প্রেসিডেন্ট মাদুরোর অপরাধ ছিল- তিনি যুক্তরাষ্ট্রকে তাঁর দেশ থেকে তেল লুটপাট করতে বাধা দিয়েছিলেন এবং মার্কিন লুটেরাদেরকে দেশ থেকে বের করে দিয়েছিলেন। এই কারণেই তাকে ইরাকের সাদ্দামের মতো পরিণতি বরণ করতে হলো। এই কুখ্যাত সন্ত্রাসী, লুণ্ঠনকারী যুক্তরাষ্ট্রের পতন না হওয়া পর্যন্ত বিশ্বে শান্তি ফিরে আসবে না।

সারা পৃথিবীর সকল অশান্তির মূল এই যুক্তরাষ্ট্র। বক্তারা অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীকে ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান। সাথে সাথে বাংলাদেশে মার্কিন চরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করারও দাবি করেন তারা।

সমাবেশ শেষে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.