Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
  • নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
  • চৌগাছার পাশাপোলে ৫৪ বছরেও পাকা হয়নি দুই কিলোমিটার সড়ক 
  • চৌগাছায় পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ আটক ২
  • শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম সেপ্টেম্বর ৯, ২০২৪

ভৈরব নদ সংস্কারে অনিয়ম-দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

পানিসম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি
banglarbhoreBy banglarbhoreNo Commentsসেপ্টেম্বর ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদের সাথে ভৈরব নদের সংযোগ ও নদ সংস্কারে নামে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি দিয়েছে যশোরের ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতারা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এ স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ভৈরব নদী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রধান নদী। ব্রিটিশ আমলে নদীর উপর দর্শনা চিনিকল নির্মাণ করায় ভৈরব নদের সাথে মাথাভাঙ্গা ও পদ্মার নদীর পানি প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে ভৈরবসহ এই অঞ্চলের নদী পানি ব্যবস্থাপনা প্রাণ-প্রকৃতি জীব-বৈচিত্র ও পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়ে। জলাবদ্ধতা, লবণাক্ততা, ভূ-গর্ভস্থ পানি সংকটের প্রভাবে জনজীবন নানা ধরনের সংকটে পড়েছে। ষাটের দশক থেকে নদী সংস্কারে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও সমস্যার সমাধান হয়নি। বরং পরিস্থিতি আরো জটিল ও ব্যাপক দুর্নীতি-অনিয়মের কারণে অর্থ অপচয় হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ভৈরব নদ সংস্কারে ২৭২ কোটি ৮১ লক্ষ ৫৪ হাজার টাকার গৃহিত প্রকল্প গত জুন মাসে পানি উন্নয়ন বোর্ড সমাপ্তি ঘোষণা করেছে। সংস্কার কাজে নদীতট আইন মানা হয়নি, যথাযথভাবে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়নি, নদী খননের মাটি নদীগর্ভে ফেলা হয়েছে। নদী খননের সময় নদীর মাঝ বরাবর উঁচু রেখে দুই পাশ গভীর করে পানি ছেড়ে দেয়া হয়েছে। এমনকি নদী কাটার সময় দেওয়া আড়াআড়ি বাঁধ অপসারণ করে হয়নি। সিদ্ধান্ত নেয়া হয়েছিল, ৫২টি ব্রীজ নৌ-চলাচলের উপযোগী করে পূনঃনির্মাণ করা হবে। কিন্তু তাতেও অনিয়ম করা হয়েছে।

এই পরিস্থিতি ভৈরব নদ বাঁচাতে মাথাভাঙ্গা নদীর সাথে ভৈরবের সংযোগ ঘটাতে পারলে যুগান্তকারী সুদূরপ্রসারি প্রভাব ফেলবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীসমূহ প্রবাহ ফিরে পাবে, ভবদহসহ উপকূলীয় জলাবদ্ধতা নিরসন হবে। এজন্য নদী সংস্কারে অনিয়ম দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও মাথাভাঙ্গা নদীর সাথে ভৈরব নদের সংযোগ স্থাপনে উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভৈরব নদ সংস্কার আন্দোলনের আহ্বায়ক অধ্যক্ষ আফসার আলী, উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, সদস্য জিল্লুর রহমান ভিটু, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি

সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন

যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.