Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে চোর ধরতে গিয়ে দুই পুলিশ আহত : চোরাই গরু ও পিকআপ জব্দ

banglarbhoreBy banglarbhoreAugust 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের মণিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মণিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই গরুসহ পিকআপটি জব্দ করে। পুলিশ বলছে, ধরা পড়ার ভয়ে পাকা সড়কের উপর গরুসহ পিকআপ ফেলে সটকে পড়েছে চোর চক্র।

আহত দুই পুলিশ সদস্য হলেন, খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক রইচউদ্দিন ও পুলিশ সদস্য নাছির উদ্দিন। তারা দুজনে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে নাসির উদ্দিনের নিচের ঠোঁটের ভেতরের অংশে কয়েকটি সেলাই দেয়া হয়েছে।

খেদাপাড়া ক্যাম্প পুলিশের এএসআই রইচউদ্দিন বলেন, রোববার দিবাগত রাতে দুইজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে টহলে ছিলাম। ভোর চারটার পরপরই দেখি খেদাপাড়া কলেজের অদূরে পাকা রাস্তার পাশে একটি পিকআপ দাঁড়িয়ে আছে। পিকআপের পেছনে উঁচু করে মাছ বহনকারী খালি ড্রাম রাখা। আমরা চালককে জিজ্ঞাসাবাদ করার সময় দেখতে পাই, স্থানীয় আজগর আলীর বাড়ি থেকে এক ব্যক্তি বের হচ্ছেন। তখন হঠাৎ চালক গাড়ি টান দেয়ার চেষ্টা করে। আমরা পিকআপের গ্লাস ভেঙ্গে গাড়ি থামানোর চেষ্টা করি। তখন চোরচক্র আমাদের লোহার রড দিয়ে আঘাত করে পিকআপ টেনে পালিয়ে যায়। ওরা চারজন ছিল।

আহত হয়ে আমি ও কনস্টেবল নাছির মণিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছি। নাছিরের নিচের ঠোঁটের ভেতরের অংশে ৫-৬টা সেলাই লেগেছে।

এএসআই রইচ উদ্দিন বলেন, দ্রুত ঘটনাটি থানায় জানানো হয়। পরে ওসি তদন্ত স্যারের নেতৃত্বে ধাওয়া দিয়ে ভোর ছয়টার দিকে কেশবপুর অঞ্চলে প্রধান সড়কের পাশ থেকে পিকআপ ও একটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। চোরচক্র পিকআপ ও গরু রাস্তায় ফেলে পালিয়ে গেছে। খেদাপাড়া অঞ্চলের কৃষক আজগর আলী বলেন, গোয়ালে দুটো গরু ছিল। চোরেরা তালা ভেঙ্গে দুটো গরুই বের করেছে। ওরা একটি গরু নিয়ে গেছে। বাকিটা সকালে রাস্তার পাশে ঘাস খাওয়া অবস্থায় পাইছি।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.