মণিরামপুর প্রতিনিধি
ছাদ থেকে পড়ে হারাধন কুন্ডু (৬৪) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ(শনিবার) সকালে যশোরের মণিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হারাধন কুন্ডু ৭ বছর আগে এসআই পদ থেকে অবসরে যান। তার সহধর্মিনীর মৃত্যুর পর গ্রামের বাড়ি ভবানীপুরে একাকী বসবাস করতেন। বছর তিনেক আগে হারাধন স্ট্রোক করেছিলেন। প্রতিদিন ভোরে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করতেন তিনি। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির ছাদে হাঁটাহাঁটি করতে গেলে পা পিছলে ছাদ থেকে পড়ে মাথায় আঘাত পান হারাধন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার উপপরিদর্শক প্রসেনজিৎ মল্লিক বলেন, তিনতলার ছাদ থেকে পড়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হারাধন কুন্ডুর মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !